![]() |
| ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। |
আজ ১৮ সেপ্টেম্বর, কলকাতা সহ দক্ষিণবঙ্গ আবহাওয়ার দিকে সকলেরই নজর আছে বিশেষ করে কলকাতা এবং আশপাশের জেলাগুলো অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। আজ এবং আগামী কাল বৃষ্টি থাকছে কিনা, বজ্রপাত দমকা হাওয়া ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সকলের মধ্যেই আছে এবং তারই উত্তর নিয়ে আপনাদের কাছে আমি।
কলকাতা অর্থাৎ আলিপুরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুত এবং দমকা হাওয়াও দেখা যাবে। আইএমডি কলকাতা আলিপুর পূর্বাভাস অনুযায়ী 18-19 সেপ্টেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি পর্যন্ত এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রিতে নামতে পারে।
বিশেষ করে কলকাতার কথা যদি বলি বিক্ষিপ্তভাবে এবং বিভিন্ন সময় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা আছে। সবই জায়গা যে একসঙ্গে বৃষ্টি হবে তেমন কথা নাই তবে মেঘলা আকাশ কিন্তু সর্বোত্তই দেখা যাবে। আইএমডির পূর্বাশ অনুযায়ী কলকাতার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়ারও কিন্তু উল্লেখ আছে, ফলে বৃষ্টি শুরু হলে খোলা জায়গায় থাকা, গাছের নিচে দাঁড়ানো বা অপ্রয়োজনে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরী।
এবার যদি আমরা উত্তর 24 পরগনার দিকে দেখি কলকাতার উত্তর দিকে এই জেলা আবহাওয়ার পরিস্থিতি কলকাতার সঙ্গে অনেকটাই মিল থাকে। জেলার বিভিন্ন অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিস্থিতি আছে। তবে পুরো উত্তর ২৪ পরগনা জুড়ে যে একই সময়ে বৃষ্টি হবে এবং ব্যাপক বৃষ্টিপাত হবে এ কথা বলা যায় না।
সাধারণত বারাসাত, মধ্যমগ্রাম, দমদমের আশপাশ, ব্যারাকপুর, বসিরহাট কিম্বা বনগাঁ জেলায় বিভিন্ন জায়গায় স্থানীয় পরিস্থিতি অনুযায়ী সময়ের ব্যাবধানে কিন্তু বৃষ্টি সম্ভাবনা আছে। উত্তর ২৪ পরগনার আকাশের সকালের দিকে বৃষ্টি না হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা আছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হলেই অল্প সময়ের মধ্যে বৃষ্টি এবং দমকা হাওয়া দেখা যেতে পারে তাই উত্তর 24 পরগনা বাসিন্দাদের আজ আওয়া দিকে নজর রাখা জরুরী।
এবার চলে আসি আমরা দক্ষিণবঙ্গের দিকটায় কলকাতার দক্ষিণে বিস্তীর্ণ এই জেলা একদিকে শহরলগ্ন এলাকা অন্যদিকে সুন্দরবন উপকূলীয় কাছাকাছি আছে ফলে জেলা সব জায়গায় আবহাওয়া ছবি এক রকম এখানে হয় না।
দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় কিন্তু মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ এবং স্থানীয়ভাবে পরিস্থিতি কিছুটা দ্রুত বদলাতেও পারে। তার মধ্যে ক্যানিং, বারাইপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার কলকাতা সংলগ্ন এলাকাগুলো তাদের আবহাওয়ার হওয়ার আপডেট দেখে বার হওয়া উচিত। আইএমডির কলকাতা কেন্দ্র বর্তমানে দক্ষিণবঙ্গের জন্য বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সংক্রান্ত সর্তকথাও কিন্তু জারি হয়েছে।
এবার আমরা চলে আসবো হাওড়া দিকে কলকাতা ঠিক পাশেই হাওড়া, আবহাওয়া কলকাতার সাথে অনেক টাই মিল থাকে আইএমডি কলকাতা হাওড়া পূর্বাভাস অনুযায়ী 18 এবং 19 সেপ্টেম্বর সাধারণত মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু কিছু ক্ষেত্রে বজ্রবিদ্যুৎসহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হওয়ারও কিন্তু সতর্কতা আছে। হাওড়া জন্য এই বৃষ্টির বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বৃষ্টি হলে শহর সংলগ্ন এলাকায় রাস্তায় পরিস্থিতি দুটো বদলে যায়। বৃষ্টির সময় কোথাও কোথাও জলজমে যাওয়ার পরিস্থিতি দেখা যায় তবে কতটা জল জমবে সেটা স্থানীয় বৃষ্টি পরিমাণ এর উপর নির্ভর করে আগে থেকে এভাবে কিছুই বলা যায় না।
আমরা আসবো আগামীকাল অর্থাৎ 19 সেপ্টেম্বর আবহাওয়া কেমন থাকতে পারে যেটা আইএমডি আপডেট অনুযায়ী আমরা কিন্তু আজকে আলোচনাটা আসব। আপাতত আপডেট অনুযায়ী আগামীকাল কলকাতা ও হাওড়ায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবি বিদ্যুৎ এবং দমকা হাওয়াও বইতে পারে এবং তাপমাত্রা ম্যাক্সিমাম ৩৪ ডিগ্রি এবং মিনিমাম ২৭ ডিগ্রির কাছে নামতে পারে। আর হাওড়ার ক্ষেত্রে বলতে গেলে তাপমাত্রার 35 ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রিতেও নামতে পারে।
এটা পরিষ্কার হয়ে গেল আজকে যে বৃষ্টি হয়ে যাওয়ার পরেই কাল পুরো আকাশ পরিস্কার হয়ে যাচ্ছে এমনটা না। আজকের সঙ্গে সঙ্গে এই যে আবহাওয়ার রেসটা কালকেও থাকবে অর্থাৎ আজ যত বেলা বাড়বে আকাশ কিন্তু মেঘের হওয়ার ব্যাপারটা আছে তার সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে এখানে ওখানে কোথাও অল্প এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে।
আমরা এই পূর্বাভাসটা তুলে ধরলাম আপনাদের কাছে এটা ১৮ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত IMD ও RMC Kolkata সর্বশেষ পাওয়ার তত্ত্বের ভিত্তিতেই পরবর্তী আপডেটের পরিস্থিতি বদলালে পূর্বাভাস ও পরিবর্তিত হতে পারে।
বৃষ্টি কীভাবে তৈরি হয়, মেঘ কেন জমে, বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্পর্ক কী এবং বৃষ্টির সময় কী কী সতর্কতা নেওয়া উচিত—জানুন বিস্তারিত।https://www.indiatost24.com/2026/09/httpswww.indiatost24.com202609bristi-keno-hoy-rain-how-it-forms.html
