![]() |
| দায়রা সিনেমা রিভিউ: কারিনা কাপুর ও পৃথ্বীরাজ সুকুমারনের ক্রাইম থ্রিলার |
‘দায়রা’ মুভিটির ট্রেলার দেখে আমার ভালো লাগে কারণ দায়রা একটি ক্রাইম থ্রিলার, যেটার পরিচালনা করেছেন মেঘনা গুলজার আর সিনেমাটি রিলিজ হয়েছে ১৮ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে। আর এই সিনেমাটা যদি বলা যায় একচুয়ালি মুভির মধ্যে কিছু কিছু সত্য ঘটনা অবলম্বন আছে তবে এটি কোন একটা নির্দিষ্ট ঘটনা সেটা না বাস্তবে যে ধরনের ঘটনা ঘটেছে তার একটা ব্যাপার একটা অপরাধ, একটা তদন্ত, একটা বিচার ব্যবস্থা এই সবগুলো নিয়েই মুভিটির বিষয়বস্তু।
এই যে মুভিটি এর কেন্দ্রে আছেন দুই পুলিশ অফিসার বা বলতে পারি দুজন ডিসিপি রেঙ্কের পুলিশ অফিসার কিন্তু তাদের চিন্তা ভাবনাটা তাদের কাজ করার ধরণের মধ্যে আমরা ফরাক দেখতে পাই। একজনের চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর খান এবং অন্যজনে চরিত্রে কাজ করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।
গল্পের শুরুতে দেখানো হয় পুলিশ encounter এ চারজন অভিযুক্তকে মেরেছে কারণ ওই চারজনের বিরুদ্ধে এক তরুণী কে ধর্ষণের অভিযোগ ছিল। রাস্তায় পাবলিক উচ্ছাস, মিষ্টি বিতরণ ইত্যাদি।
সিনেমাটা যে খুবই দ্রুত গতিতে চলে সেটাও বলবো না একটা মিডিয়াম গতিতে চলে যার যেমন লাগে। আমার কিন্তু এটা সামঞ্জস্যই লেগেছে একটা ধীরগতি আবার মিডিয়াম গতি মিলে, কারণ এখানে সিন গুলো এমন বর্তমানে সিনটা রেখে তার সঙ্গে আবার অতীতে গিয়ে সেই সিনটা কি কি ঘটেছিল একটা কানেক্ট করা এটার মধ্যে দিয়ে একটা ধারাবাহিকতা প্রকাশ পেয়েছে বর্তমানের স্টেপ ও তার সঙ্গেই অতীতে কি ঘটিয়েছিল এই চারজন, চরিত্রের থাকা রাগিনী নামে মেয়েটির সঙ্গে অর্থাৎ প্রতিটা জিনিস একটা কানেকশন তৈরি করেছে।
পাবলিকের চোখে ডিসিপি রমান অর্থাৎ পৃথ্বীরাজ সুকুমারান এবং তার টিম হিরো হলেও এই encounter এর তদন্ত শুরু হয় এবং কারিনা কাপুর খানের ভূমিকা টা সেখানেই DCP Ajooni Kohli এখানে তিনি একজন Internal Vigilance অর্থাৎ এই এনকাউন্টারের তদন্ত এনার এবং এনার টিমের উপরে দায়িত্ব আসে।
যদি আমরা পুরো গল্পটা তুলে ধরি তাহলে কিন্তু আপনাদের দেখার মজাটাই শেষ হয়ে যাবে, তবে এটা শেষে অবশ্যই আমি বলব যে দায়রা ব্যক্তিগতভাবে ট্রেলার দেখে আমার ভালো লেগেছিল এবং আমি যে প্রত্যাশা নিয়ে সিনেমাটা দেখতে যাই সবকিছুই একটা ব্যালেন্স। আমার কিন্তু হতাশ করে নি আমার ভালো লেগেছে।
এটার মধ্যে কে অপরাধ করেছে, তাকে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া যাচ্ছে না এই টুকুর মধ্যে আটকে নেই এটার মধ্যে আছে বেশ কিছু আইন-কানুন জানা বোঝার আমাদের চিন্তাভাবনার প্রসার ঘটানোর জায়গা আছে নিজের ভাবারও।
কলকাতা ও আশপাশে কোথায় চলছে ‘দায়রা’
‘দায়রা’ দেখতে হলে কলকাতা এবং আশপাশের বেশ কয়েকটি সিনেমা হলে ছবিটির শো চলছে। তবে সিনেমা হলের শো-টাইম প্রতিদিন পরিবর্তন হতে পারে, তাই টিকিট কাটার আগে সংশ্লিষ্ট বুকিং সাইটে সময়টা একবার যাচাই করে নেওয়া ভালো।
Hind INOX, কলকাতা: চাঁদনি চক এলাকার Hind INOX-এ ১৯ সেপ্টেম্বর ‘দায়রা’-র দুটি শো রয়েছে। শো-টাইম দুপুর ১২টা এবং বিকেল ৫টা ৫৫ মিনিট। ছবিটি হিন্দি ভাষায় 2D ফরম্যাটে চলছে।
PVR Diamond Plaza, Jessore Road: Diamond City Mall-এর PVR Diamond Plaza-তেও ‘দায়রা’ চলছে। ১৯ সেপ্টেম্বরের শো-টাইম দুপুর ১২টা ১৫ মিনিট, রাত ৮টা ২০ মিনিট এবং রাত ১১টা।
Rathindra Multiplex, Sodepur: সোদপুরের Rathindra Multiplex-এ ছবিটির দুটি শো পাওয়া যাচ্ছে। এখানে ‘দায়রা’-র শো-টাইম দুপুর ১২টা এবং রাত ৮টা ৩০ মিনিট।
Atindra Cinema, Barrackpore: ব্যারাকপুরের Atindra Cinema-তেও ছবিটি চলছে। ১৯ সেপ্টেম্বরের তালিকায় ‘দায়রা’-র শো রয়েছে দুপুর ২টা ৪৫ মিনিট এবং রাত ১০টা।
SSR Globe Cinemas, New Market: নিউ মার্কেটের SSR Globe Cinemas-এর অনলাইন শো-লিস্টেও ‘দায়রা’ রয়েছে। এখানে রাত ১১টা ১৫ মিনিটে ছবিটির শো দেখানো হয়েছে।
Miraj Cinemas, Downtown Mall, Salt Lake: সল্টলেকের Downtown Mall-এর Miraj Cinemas-এও ‘দায়রা’-র শো রয়েছে। অনলাইন তালিকায় রাত ১১টা ৪৫ মিনিটের শো দেখা যাচ্ছে।
এছাড়াও কলকাতার আরও কিছু হলে ছবিটির শো চলছে । প্রথম দিনের তথ্য অনুযায়ী কলকাতা শহরে ছবিটি একাধিক হলে চলছে। তাই আপনার বাড়ির কাছের হল বা আপনার পছন্দের শো-টাইম অনুযায়ী টিকিট নেওয়ার আগে সেদিনের আপডেটেড শো-লিস্ট দেখে নেওয়াই ঠিক ।
![]() |
| Quest INOX, কলকাতায় ‘দায়রা’ সিনেমা দেখার অভিজ্ঞতা। |
আমি নিজে কলকাতার Quest-এ ছবিটি দেখেছি এবং হলের পরিবেশও আমার ভালো লেগেছে। বিশেষ করে ছবির বিষয়বস্তু যেভাবে ধীরে ধীরে সামনে এগিয়েছে, সেটার সঙ্গে সিনেমা হলে বসে দেখার অভিজ্ঞতাটা ভালো লেগেছে।
সব মিলিয়ে, ট্রেলার দেখে যে প্রত্যাশা নিয়ে ‘দায়রা’ দেখতে গিয়েছিলাম, সিনেমাটি সেই প্রত্যাশাকে একেবারে হতাশ করেনি। ছবিটি দেখার পরে আপনার নিজের কী মনে হয়েছে, গল্পের দুই পুলিশ অফিসারের চিন্তাভাবনার পার্থক্য কীভাবে দেখানো হয়েছে, কিংবা শেষ পর্যন্ত ছবিটি আপনাকে কী ভাবিয়েছে, সেটা কমেন্ট করে জানাতে পারেন।

