![]() |
| ₹২০০০-এর বেশি UPI Payment নিয়ে নতুন নিয়ম ও MDR সম্পর্কে জানুন। |
ইউপিআই (UPI) পেমেন্ট নিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে। কোথাও বলা হচ্ছে ২০০০ এর বেশি ইউপিআই পেমেন্ট করলেই এবার থেকে চার্জ দিতে হবে। অনেকে আবার ভেবে নিচ্ছেন যে এটা ক্রেতাদেরকেই দিতে হবে, অনেকে আবার ভাবছেন তাহলে পার্সোনাল পরিচিতদের মধ্যে যদি লেনদেন হয় সে ক্ষেত্রেও হয়তো দিতে হবে। আজ এই সবকিছুর সঠিক উত্তর নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি।
তবে বলবো ১৫ই অক্টোবর ২০২৬ থেকে ইউপিআই পেমেন্ট 2000 পর্যন্ত ছাড় আছে তার বেশি হলে 0.4% কিন্তু চার্জ দিতে হবে, এখানেই থেমে যান কারণ এবার কিন্তু আসল বিষয়টা জানার আছে। আমাদের চার্জটা কাদের দিতে হবে এবং কোন কোন ট্রানজেকশন এর চার্জটা দিতে হবে এটাই মেন বিষয়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও npci এর নির্দেশিকা অনুযায়ী ২০০০ টাকা পর্যন্ত সমস্ত পেমেন্ট ফ্রি। ২০০০ টাকার বেশি হলে 0.4 শতাংশ এমডিআর লাগবে। যেটা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত MDR এই যে এমাউন্টের কথা বলা হল এটা কিন্তু কেনাকাটার উপরে।
আরো পরিষ্কারভাবে একটু বলি আমরা যখন কোন দোকানে গিয়ে কিউআর কোড স্ক্যান করে ইউপিআই এর মাধ্যমে তাদেরকে পেমেন্ট করি সেটি সাধারণত পারসেন্ট টু মার্চেন্ট বা P2M বলা হয় এই পারসেন্ট টু মার্চেন্ট এর লেনদেনের ক্ষেত্রেই এই নিয়মটি। ছোট ব্যবসায়ী যাদের লেনদেন মাসে এক লাখের মধ্যে হয় তাদের কিন্তু কিছু পেমেন্ট করতে হবে না। রেল, টেলিকম, ফুয়েল এর জন্য ফ্ল্যাট 5 টাকা MDR
আপাতত যে আপডেট এসেছে সে অনুযায়ী ৭৫ হাজার বা তার বেশি অ্যামাউন্ট হলে p2m ট্রানজেকশন এর এমডিআর সর্বোচ্চ ৩০০ টাকা থাকবে এবং ছোট মার্চেন্টের যাদের মান্থলি এক লাখের মধ্যে তাদের MDR লাগবে না|
তাহলে আপনি যদি আপনার পরিচিতদের মধ্যে টাকা পাঠান সেটা ২০০০ পাঠালেন কি ৫০ হাজার ইউপিআই করলেন সে ক্ষেত্রে কিন্তু যেমন ফ্রি ছিল তেমন সম্পূর্ণ ফ্রি থাকছে। P2P যেমন ছিল তেমনি আছে। এটা কেবলই গ্রাহক যদি পেমেন্ট করে দোকানদারকে তখনই পেমেন্টটা বা এই প্রসেসটা এপ্লাই হবে।
![]() |
| P2P UPI payment-এর মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে টাকা পাঠালে মার্চেন্ট পেমেন্টের MDR প্রযোজ্য নয়। |
ক্রেতা কিন্তু, যে এমাউন্ট MDR হবে সেটা পেমেন্ট করবে না। অর্থাৎ ক্রেতার ক্রয়ের ক্ষেত্রে পদ্ধতি একই থাকছে, এক্সট্রা চার্জ দিতে হবে না, এই MDR দোকানদার পেমেন্ট করবে।
আসল বিষয় যেটা হচ্ছে যেটা ২০০০ টাকা ইউপিআই ট্রানজেকশন কোন লিমিট এখানে বেঁধে দেওয়া হয়নি প্রয়োজন মতো আপনি পাঠাতে পারেন শুধু সেটা পাঠানো হচ্ছে মার্চেন্ট পেমেন্ট কিনা যদি মার্চেন্ট পেমেন্ট হয়ে থাকে তাহলেই ১৫ অক্টোবর ২০২৬ থেকে এই চার্জ টা লাগবে। সেটা মার্চেন্ট পে করবে।
সবশেষে বিষয়টা একবার সহজ করে বলা যাক। ২০০০ টাকার বেশি UPI পেমেন্ট করলেই যে সাধারণ গ্রাহককে আলাদা করে কোনও চার্জ দিতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে main বিষয় হচ্ছে কোন ধরনের লেনদেন করা হচ্ছে সেটা ।
আপনি যদি কোনও দোকানদার বা ব্যবসায়ীকে UPI-এর মাধ্যমে পেমেন্ট করেন, অর্থাৎ সেটি যদি P2M (Person to Merchant) লেনদেন হয়, তাহলেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী MDR-এর বিষয়টি apply হতে পারে। অন্যদিকে, আপনি যদি নিজের পরিচিত কোনও ব্যক্তিকে UPI-এর মাধ্যমে টাকা পাঠান, অর্থাৎ P2P (Person to Person) লেনদেন করেন, সেক্ষেত্রে ২০০০ টাকা বা তার বেশি টাকা সাধারণ গ্রাহকের কাছ থেকে নতুন করে কোনও চার্জ নেওয়ার ব্যাপার নেই।
তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শুধু ২০০০ টাকার বেশি UPI করলেই চার্জ কথাটি দেখে চিন্তায় পড়ার কোনো কারণ নেই। আসল বিষয়টা বুঝতে হলে আগে দেখতে হবে সেই পেমেন্টটি মার্চেন্ট পেমেন্ট নাকি ব্যক্তিগত লেনদেন।
তবে UPI সংক্রান্ত নিয়ম বা চার্জের ক্ষেত্রে সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে NPCI বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়াই যুক্তিযুক্ত ।
আশা করি UPI পেমেন্ট নিয়ে ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে চার্জ সংক্রান্ত বিষয়টি এবার আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার করতে পেরেছি । পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ব্লগটি জনস্বার্থে আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন ।
আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য
আপনি যদি Aadhaar, Ration Card, PM-Kisan, Krishak Bandhu বা অন্যান্য সরকারি সুবিধার টাকা এবং Beneficiary Status অনলাইনে কীভাবে চেক করবেন, তা জানতে চান, তাহলে নিচের পোস্টটি দেখতে পারেন।
👉 সরকারি সুবিধার টাকা ও Status Check 2026: Aadhaar, Ration, PM-Kisan, Krishak Bandhu
এই পোস্টে বিভিন্ন সরকারি সুবিধার Status Check করার পদ্ধতি, আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে সহজভাবে জানানো হয়েছে। তাই সরকারি সুবিধার টাকা বা আবেদনের বর্তমান অবস্থা জানতে চাইলে পোস্টটি আপনার কাজে আসতে পারে।
আশা করি তথ্যগুলো আপনার উপকারে আসবে। নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে IndiaTost24-এর সঙ্গে থাকুন।

