F

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ১২ সেপ্টেম্বর কোন জেলায় বেশি বৃষ্টি? কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া

 

১২ সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টি হতে পারে? বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কোন জেলাগুলিতে নজর, জেনে নিন আবহাওয়ার আপডেট।

১২ই সেপ্টেম্বর শনিবার সপ্তাহের শেষের দিকে অনেকেরই প্রোগ্রাম থাকে, বাইরে বেরিয়ে পড়ার অর্থাৎ বেড়াতে যাওয়ার, শনি-রবিবারটা বাইরে কাটানোর। কিন্তু তেমন যদি কোনও প্ল্যান-প্রোগ্রাম থাকে, তার আগে অবশ্যই আজকের আবহাওয়ার যে আপডেটটা, এটা একবার দেখে নিন। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গ তথা কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সারাদিনব্যাপী, থেকে থেকে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া

আজকে আমরা এই আবহাওয়ার আপডেটে দেখে নেব কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিমের জেলা যেমন বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুরও ঝাড়গ্রাম।

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব

এবার দেখে নেব বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব কতটা পড়বে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সঙ্গে মৌসুমি অক্ষরেখার প্রভাবও আছে। ফলে দক্ষিণবঙ্গের আকাশে জলীয়বাষ্পের যোগান বাড়তেই থাকছে, আর এর ফলস্বরূপ বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। উপকূলের দিকেও বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিম উপকূলের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে এবং এক-দুই জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।


তবে আবার একটা কথা পরিষ্কার করে দিই, এখানে যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, সেটার মানে এটা না যে সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে, এমনটা হয় না। কোথাও হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে, আবার কোনও কোনও জায়গায় বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেশি হতে পারে।

কলকাতার আবহাওয়া

পার্টিকুলার আমরা যদি কলকাতার কথাটা বলি, কলকাতার ক্ষেত্রে আপাতত খুব ভয় পাওয়ার মতো পরিস্থিতি কিছু তেমন নেই, হওয়া অফিসের আপডেট অনুযায়ী। তবে থেকে থেকে বৃষ্টিটা হবে এবং এক কথায় বলা যেতে পারে যে সারা দিন জুড়েই একটা বৃষ্টি থাকবে। বরঞ্চ আমি বলব, তাই শনিবার অর্থাৎ আজ কলকাতার বাইরে বের হতে হলে আবহাওয়ার দিকে একটু নজর রাখুন। সকালটা মোটামুটি থাকলেও পরে বৃষ্টি নামার সম্ভাবনা বেশি বেলার দিকে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া

উত্তর-দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়াটা এবার দেখে নেওয়া যাক। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় নিম্নচাপের প্রভাব তুলনামূলক বেশি পড়ে। সেই জন্যেই বজ্রবিদ্যুৎসহ কিন্তু দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও ওখানে।

হাওড়া ও হুগলির আবহাওয়া

হাওড়া ও হুগলির আবহাওয়াটা একবার দেখে নেওয়া যাক। ১২ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা আছে এখানে। সারাদিন বৃষ্টি না হলেও কয়েক দফায় বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎসহ একটা বৃষ্টি আছে। বিশেষ করে বিকাল বা সন্ধ্যার দিকে স্থানীয় ভাবে মেঘ তৈরি হলে আচমকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমান

বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানের কথা যদি বলা হয়, দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ মধ্য অঞ্চলের দিকে তাকালে পরিস্থিতি একটু আলাদা। বাঁকুড়া, বীরভূমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা ও আছে।

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কথা যদি বলা হয়, তাহলে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বলতে গেলে এই অঞ্চলগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়া, বীরভূমও সেই তালিকায় আছে।

শেষ কথা

অবশেষে বলা যায়, আজ শনিবার অর্থাৎ ১২ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও বেশি—বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। কলকাতা সহ অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টি থাকছে।

মন্তব্য করুন
নবীনতর পূর্বতন