![]() |
| ৫–১৭ বছর বয়সী শিশুদের Aadhaar Biometric Update-এর গুরুত্বপূর্ণ তথ্য |
শিশুর Aadhaar Biometric Update কেন করতে হয়?
আপনার বাচ্চার আধার কার্ড যদি ছোটবেলায় তৈরি করে থাকেন তাহলে কিন্তু একবার অবশ্যই বয়সটা মিলিয়ে দেখুন কারণ ছোট বয়সে তৈরি আধার কার্ড থাকলে সেটা নির্দিষ্ট সময়ের পর আধারের বায়োমেট্রিক আপডেট করাতে হয়। যদি এখনো পর্যন্ত সেই বায়োমেট্রিক তথ্য আপডেট না করে থাকেন তাহলে এই ব্লকটি আপনার জন্য। অনেক অভিভাবক বিষয়টি জানেন না বা এড়িয়ে গেছেন কিন্তু সেটা করলে চলবে না। আপনার বাচ্চার ৫ বছরে একবার ও ১৫ বছর বয়স পেরিয়ে গেলে আরো একবার এই আপডেট করতে হয়।
২০২৬ সালের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইউ আই ডি এ আই এর বর্তমান নিয়ম অনুযায়ী পাঁচ থেকে 17 বছর বয়সী শিশুদের ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট বা এম বি ইউ নিয়ে বিশেষ সুবিধা আছে বর্তমানে এই বয়সে শিশুদের বায়োমেটিক আপডেট বিনামূল্যে করা যাচ্ছে এবং এর সুবিধা থাকবে ৩০ সেপ্টেম্বর 2026 পর্যন্ত।
এবার প্রশ্ন হলো শিশুর আধার কার্ডে বায়োমেটিক আপডেট কেন
ছোট শিশুর আঁধার তৈরি করার সময় অনেক ক্ষেত্রে শুধুমাত্র ছবি এবং প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। তখন শিশুর আঙ্গুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য নেয়া হয় না, কারণ শিশু শরীর তখনও বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বায়োমেট্রিক তথ্য আরও পরিষ্কারভাবে নেয়া সম্ভব। এই কারণেই ইউআইডিএআই শিশুর আঁধারে নির্দিষ্ট বয়সে বায়োমেট্রিক আপডেট করতে হয়। শিশুর যখন পাঁচ বছর বয়স হয় তখন প্রথমবার বায়োমেটিক আপডেট হয় এবং তার পরবর্তীতে পনেরো বছর হলে আবার বায়োর্মেটিক আপডেট করতে হয়।
পাঁচ বছর বয়সে কি কি আপডেট করা হয়
আপনার সন্তানের আধার কার্ড দুই বা তিন বছর বয়সে তৈরি করেছেন মনে করুন। এখন তার বয়স পাঁচ বছর বা তার বেশি হয়েছে এই অবস্থায় প্রথম ম্যান্ডেটরি বায়োমেটিক আপডেট করার সময়, নতুন ছবি নেওয়া হয় পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এবং দুই চোখের আইরিশের হিসেব তথ্য নেয়া হয়। অর্থাৎ ছোট বয়সে তৈরি করা আধারের সঙ্গে পরে নেওয়া বায়োমেট্রিক তথ্য জাস্ট যুক্ত হয়। এখানে একটা কথা বলে রাখি বায়োমেটিক আপডেট করলে শিশুর নতুন আধার নাম্বার তৈরি হয় না আগের নাম্বার থাকে জাস্ট তার এই জিনিসগুলো অ্যাড হয় তাতে।
এবার কথা হল পনেরো বছর বয়স হলে আবার আপডেট কেন
১৫ বছরে পর কি করতে হয়, অনেকে ভাবেন পাঁচ বছর বয়সে একবার আপডেট হয়ে গেল আবার ১৫ পর কেনো। ইউ আই ডি এ আই এর নিয়ম অনুসারে শিশুর বয়স ১৫ বছর পার হয়ে গেলে মেন্ডেটরি বায়োমেট্রিক আপডেট করতে হয়। এই সময়ের ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশের তথ্য আপডেট করা হয়। কারণ পাঁচ বছর বয়স থেকে ১৫ বছর বয়সের শিশুর অনেকটাই পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তার বায়োমেট্রিক এবং তার আইরিশ, ছবি সবগুলোই কিন্তু আপডেট করা বাধ্যতামূলক।
২০২৬ সালে ৫ থেকে ১৭ বছর বয়সীদের জন্য কি কি সুবিধা আছে
সেটা এবারও দেখে নেব এখন এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউ আই ডি এ আই এর বর্তমান তথ্য অনুযায়ী 5 থেকে 17 বছর বয়সী শিশুদের বায়োমেটিক আপডেট বর্তমানে বিনামূল্যে করা যাচ্ছে এবং এই সুবিধা থাকবে আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ফলে যে সব অভিভাবক সন্তানের বায়োমেট্রিক আপডেট করবেন ভাবছিলেন তাদের জন্য এখনই হচ্ছে সেই সময়।
এখন প্রশ্নই বায়োমেটিক আপডেট টা কোথায় করা যাবে
এই কাজটির মোবাইল থেকে ঘরে বসে করা যাবে না। শিশুকে নিয়ে আঁধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রেতে যেতে হবে, সেখানে আধার নাম্বার দিয়ে শিশুর তথ্য যাচাই করার পর প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। Google Maps-এ কাছের কেন্দ্র খুঁজুন, তারপর UIDAI-এর Locator-এ সেটি যাচাই করুন এবং যাওয়ার আগে আপনার প্রয়োজনীয় পরিষেবা সেখানে হয় কি না তা জেনে নিন ।শিশুর আধার নম্বর সঙ্গে রাখবেন, প্রয়োজনীয় অন্য কাগজপত্র বিষয়ক কেন্দ্র থেকে আগে থেকে জেনে নিলে আরো সুবিধা হবে। ওখানে নতুন করে ছবি, দুই হাতের ফিঙ্গারপ্রিন্ট, দুই চোখের আইরিস স্ক্যান এই তথ্য আঁধারের সঙ্গে আপডেট করা হয়, তবে আধার নম্বর একই থাকে।
না করলে কি হবে?
ভয় পাওয়ার তেমন কিছু নেই, তবে প্রয়োজনের সময় আঁধার বায়োমেট্রিক তথ্য আপডেট করে রাখাই যুক্তিযুক্ত। কারণ ভবিষ্যতে বিভিন্ন জায়গায় আঁধার দিয়ে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হতে পারে। স্কুল, পরীক্ষা, স্কলারশিপ, সরকারি সুবিধা অন্য কোন আঁধার ভিত্তিক পরিষেবা নেওয়ার সময় পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে আপডেট তথ্য তখন কাজে আসতে পারে। অর্থাৎ না করলেই সঙ্গে সঙ্গে কোন পরিষেবা বন্ধ হয়ে যাবে বা খুব বড় প্রবলেম হবে এমন কিছু না, তবে সঠিক সময় সঠিক নিয়ম মেনে আপডেট করাটাই ভালো।
আপনি যদি Aadhaar-এর সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না বা DBT/Bank Seeding Status কীভাবে চেক করবেন, সেটি জানতে চান, তাহলে আমাদের আগের বিস্তারিত গাইডটি দেখে নিতে পারেন। সেখানে মোবাইল থেকেই Aadhaar Bank Linking ও DBT Status Check করার নিয়ম সহজভাবে দেখানো হয়েছে।
👉 Aadhaar Bank Account Link ও DBT Status Check করার সম্পূর্ণ নিয়ম এখানে দেখুন
অভিভাবকদের কে বলবো আপনার বাচ্চার আঁধার কার্ডটি বার করুন এবং দেখুন সেটা পাঁচ বছর বয়সে আপডেট করেছেন কিনা, যদি মনে করতে পারেন ভালো যদি নিশ্চিত না হতে পারেন সেন্টারে যান সেখানে যাচাই করতে পারবেন। যদি তার বয়স ১৫ বছর পার হয়ে থাকে যদি সেম আপডেট করে থাকে ভালো নইলে সেন্টারে গিয়ে যাচাই করে নিতে পারেন আধার কার্ড তৈরি করা মানে কাজ শেষ নয়, আধার কার্ড একটি নির্দিষ্ট বয়সে যে আপডেট করাটাও কিন্তু জরুরী। একটা পাঁচ বছর বয়সের পরে আর একটা ১৬ বছর বয়সের পর। পাঁচ থেকে 17 বছর শিশুদের এখন বিনামূল্যে এই আপডেট চলছে।