F

রবিবার কলকাতা মেট্রোয় বড় বদল, সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই রুটে চলবে না ট্রেন

 

১৩ সেপ্টেম্বর ২০২৬ কলকাতা মেট্রোর আংশিক পরিষেবা বন্ধের আপডেট
রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত কলকাতা মেট্রোর নির্দিষ্ট অংশে পরিষেবা বন্ধ থাকবে।

রবিবার কলকাতায় মেট্রো করে কোথাও যেতে হলে আগে থেকে একটু পরিকল্পনা করে বার হতে হবে কারণ ১৩ ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে বুলু  লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশে বেশ কয়েক ঘন্টা মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ফলে দক্ষিণ কলকাতার একাধিক এলাকায় যাত্রীদের স্বাভাবিক রুট  বদলে যেতে পারে। 


মেট্রোরেলের তরফে জানানো হয়েছে রবিবার গীতাঞ্জলি এবং কবি নজরুল মেট্রো স্টেশনের মাঝের অংশে রক্ষণাবেক্ষণ কাজ হবে আর এই কাজের জন্যই নির্দিষ্ট সময়ের জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক রাখা হয়েছে। এর ফলে এই লাইনের পরিষেবায় প্রভাব পড়বে।


কখন মেট্রো বন্ধ থাকবে 

১৩ই সেপ্টেম্বর রবিবার সকাল ন'টা থেকে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট পর্যন্ত শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না, অর্থাৎ দক্ষিণ কলকাতার দিক থেকে যারা শহরের দিকে আসার জন্যই ব্লু লাইন ব্যবহার করেন। তাদের এই সময়ের মধ্যে আগের মত সরাসরি মেট্রোযাত্রা সম্ভব হবে না।

অর্থাৎ দক্ষিণ কলকাতা দিক থেকে যেটা শহরের দিকে আসার জন্য ব্লু লাইন ব্যবহার করেন তাদের এই সময়ের মধ্যে আগের মত সরাসরি মেট্রো যাত্রা সম্ভব হবে না মনে রাখা দরকার। 


কোথা পর্যন্ত মেট্রো চলবে 

রবিবার এই সময়ও মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার কথা জানানো হয়েছে। অর্থাৎ টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে উত্তর কলকাতা ও দক্ষিণেশ্বরের দিকে যাতায়াত করা যাবে। 


সমস্যাটা মূলত মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে। আরো যদি সহজ ভাবে বলি রবিবার সকাল ন'টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্লু লাইন শেষ দিকের অংশে ট্রেন চলবে না। অন্যদিকে মহানায়ক  উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের দিকে পরিসেবা চালু থাকবে। 


এই পরিষেবাটি বন্ধ রাখার আসল কারণ হলো গীতাঞ্জলি এবং কবি নজরুল স্টেশনের মধ্যবর্তী অংশে মেইনটেনেন্স ওয়ার্ক করার জন্য ট্রাফিক এবং পাওয়ার ব্লক নেয়া হবে। এর এই কাজ চলার সময় ওই অংশে স্বাভাবিক ভাবে মেট্রো  চালানো সম্ভব হবে না তাই যাত্রীদের অসুবিধা হলেও নির্দিষ্ট সময়ের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি এলাকার মানুষ রবিবার এই পরিবর্তনের কারণে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে শহীদ ক্ষুদিরাম, কবি নজরুল, গীতাঞ্জলি, মাস্টারদা সূর্য সেন, নেতাজি এবং মহানায়ক উত্তম কুমারের মধ্যে যাতায়াত করতে চাইলে আগে থেকে বিকল্প ব্যবস্থা নেওয়াটা ভালো। 

যারা নিউ গড়িয়া বাজার থেকে মেট্রোর ধরে টালিগঞ্জের দিকে যেতে চান তাদেরও বিষয়টি মাথায় রাখতে হবে কারণ এই সময়ে সরাসরি মেট্রো ধরে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। অন্যদিকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর দিকে যেতে চাইলে ওই সময় মেট্রো পরিসেবা চালু থাকার কথা। 


সকাল ন'টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উক্ত জায়গায় বন্ধ থাকার কথা বলা হয়েছে তাই  সন্ধ্যার  পরে মেট্রো শেষ আপডেট দেখে নিয়ে আপনারা যাত্রা করতে পারেন। 


একটা বিষয় মনে রাখতে হবে এই ধরনের মেনটেনেন্স ব্লক থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা আবার চালু হয়ে যেতে পারে এমন বলা ঠিক না কারণ সন্ধ্যা সাড়ে ছটায় বলেছে, সাড়ে ছটায় সবকিছু ঠিকহয়ে পরিষেবা চালু হয়ে যাবে এটা আগের থেকে কিছু বলা যায় না সুতরাং হাতে অতিরিক্ত সময় নিয়েই কোথাও যাবার থাকলে সেই মতো বার হওয়া উচিদ।


পুরনো দিনের একটি ভিডিও

শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুট চালু হওয়ার শুরুর সময়ের একটি পুরনো ভিডিও, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সময় নিজে মেট্রোতে যাত্রা করে ভিডিওটি করেছিলাম। ভিডিওটির সঙ্গে সেই সময়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে।

আজকের খবরের সঙ্গে মিলিয়ে হয়তো পুরনো দিনের সেই যাত্রাটা দেখতে আপনাদেরও ভালো লাগতে পারে। তাই স্মৃতির পাতা থেকে ভিডিওটি আবার আপনাদের জন্য তুলে দিলাম।

ভিডিওটি পুরনো, এটি বর্তমান মেট্রো পরিষেবার ভিডিও নয়।



নবীনতর পূর্বতন