![]() |
| Aadhaar, Ration Card, PM-Kisan ও Krishak Bandhu-এর Status কীভাবে দেখবেন |
২০২৬ সালের সরকারি সুবিধার টাকা ও স্ট্যাটাস কিভাবে দেখবেন? আধার, রেশন, পি এম কৃষাণ বা কৃষক বন্ধু আপনি কোন সরকারি প্রকল্পের জন্য আবেদন করেছেন কি? যদি করে থাকেন তাহলে আবেদনটা এখন কোন অবস্থায় আছে এটার স্ট্যাটাসটা বা কি আছে অথবা কৃষক বন্ধুতে আপনার নাম আছে কিনা - এগুলো যদি জানতে চান তাহলে আজকের ব্লগ টি আপনার জন্য।
এখন আর সরকারি পরিষেবার জন্য অফিসে বারবার খোঁজ নেয়ার দরকার হয় না। মোবাইল থেকেই অনেক তথ্য কিন্তু আমরা নিজেরাই দেখে নিতে পারি, তবে প্রবলেম এটাই যে কোন কাজের জন্য কোন সঠিক ওয়েবসাইট, সেটা কিন্তু জানা দরকার আর সেটা নিয়েই আজকের আলোচনা।
তাই আজকে আমরা এখানে আঁধার, রেশন কার্ড, পিএম কিষণ এবং কৃষক বন্ধু এই চারটি গুরুত্বপূর্ণ পরিষেবার স্ট্যাটাস কিভাবে দেখবে সেটা সহজ ভাবে আলোচনা করব।
প্রথমেই শুরু করি আধার দিয়ে, আপনি যদি আধার কার্ডের নাম ঠিকানা জন্ম তারিখ বা অন্য কোন তথ্য পরিবর্তন করার জন্য আবেদন করে থাকেন তাহলে সেই আপডেটের স্ট্যাটাস অনলাইনে কিভাবে দেখবেন? এর জন্য যেটা করতে হবে ইউ আই ডি এ আই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে মাই আধার এর মধ্যে, আধার আপডেট সংক্রান্ত পরিষেবা পাওয়া যায়।
আপনি আপডেট করার সময় যেসব তথ্য বার রিকোয়েস্টের ডিটেইলস পেয়েছিলেন সেগুলোই ব্যবহার করে স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি প্রসেসিং দেখায় তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আর আপডেট সম্পূর্ণ হয়ে গেলেই তবে সাইডে কিন্তু স্ট্যাটাসটা দেখা যায়। আধারের কাজ করার সময় অবশ্যই একটা কথা মনে রাখবেন ইউআইডি এর অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া কোন অন্য অচেনা ওয়েবসাইটে আধার নাম্বার বা otp কখনোই দেবেন না।
এবার চলে আসি রেশন কার্ড কেওয়াইসি, এটা ই কে ওয়াই সি বলে সেটা কিভাবে করবেন বা দেখবেন পশ্চিমবঙ্গ রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন কাজ ফুড এন্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করা হয় যখন রেশন কার্ডের জন্য আবেদন করে থাকলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইনে দেখা যায়। তাছাড়া রেশন কার্ডের আঁধার লিঙ্কিং, ই কেওয়াইসি সংক্রান্ত পরিষেবা ও কিন্তু এখান থেকে পাওয়া যায়। এক কথায় রেশন কার্ডের যাবতীয় বিষয়গুলো এখান থেকে সারা যায়।
এবার চলে আসি পি এম কিষান এর আপডেট নিয়ে, PM কৃষাণ টাকা বা বেনিফিশিয়ালি স্ট্যাটাস যদি জানতে চান বা পিএম কিষান সম্বন্ধে কোন তথ্য যদি জানতে চান সে ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার ব্যবস্থা আছে। এই সাইট ব্যবহার করে নিজের স্ট্যাটাস দেখা যায়, আপনার রেজিস্ট্রেশন নাম নাম্বার মনে না থাকলে চিন্তা নেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সব বার করা যায়।
কৃষকদের জন্য কৃষক বন্ধু ও একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প। আপনি যদি কৃষক বন্ধুর জন্য আবেদন করে থাকেন, অ্যাপ্লিকেশন বা স্ট্যাটাস সংক্রান্ত তথ্য জানার জন্য সরকারি এই পরিষেবা চালু আছে।
অবশেষে একটা কথা বলব যে আঁধার, রেশন কার্ড, পি এম কৃষাণ এবং কৃষক বন্ধু এর স্ট্যাটাস একই জায়গা থেকে দেখা যায় না, প্রত্যেকটির জন্য আলাদা ওয়েবসাইট বা পরিষেবা আছে তাই গুগলে গিয়ে খোঁজাখুঁজি না করে আমি অফিসিয়াল ওয়েবসাইট গুলো পরপর দিয়ে দিচ্ছি এটা আপনাদের কাজে আসবে।
অফিশিয়াল লিঙ্ক
১. Aadhaar Update ও Aadhaar Status Check-এর জন্য
UIDAI – Aadhaar-এর Official Website
২. PM-Kisan-এর টাকা, Beneficiary Status ও Status Check-এর জন্য
৩. Ration Card, e-KYC ও খাদ্য দপ্তরের পরিষেবার জন্য
West Bengal Food & Supplies Department – Official Website
৪. Krishak Bandhu ও কৃষি দপ্তরের পরিষেবার জন্য
