![]() |
| ১৭ সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা। |
১৬ই সেপ্টেম্বর কয়েকদিনের বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আকাশে কোথাও মেঘ আবার কোথাও রোদ দেখা গেছে আবার একেবারে শান্ত হয়ে যাচ্ছে এমনটা কখনো বলা যায় না কারণ বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর কলকাতার সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ দমকা হাওয়া আছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাষ অনুযায়ী ১৭ সেপ্টেম্বর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকতে পারে কলকাতা ও আশপাশে এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতায় আলিপুরের পূর্বাভাসের সর্বনিম্ন তাপমাত্রার প্রায় ২৬ ডিগ্রী কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রী পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা বেগে হাওয়ার সতর্কতা আছে।
এবার আমরা দেখি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে শুধু কলকাতায় নয় দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলাতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। ১৭ সেপ্টেম্বর কলকাতা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই কোথাও কোথাও বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। IMD পূর্বাভাস অনুযায়ী ১৭ সেপ্টেম্বর বৃস্টি হতে পারে জেলাগুলো হলো:
হাওড়া
হুগলি
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
পুরুলিয়া
বাঁকুড়া
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
বীরভূম
মুর্শিদাবাদ
নদিয়া
এর মধ্যে IMD-এর সতর্কতা অনুযায়ী অনেক জেলায় বজ্রপাতসহ ৩০–৪০ কিমি/ঘণ্টা দমকা হাওয়া হওয়ার সম্ভাবনাও আছে ।
IMD বর্তমান আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গে ১৭, ১৮ এবং ১৯ সেপ্টেম্বরপর্যন্ত বিদ্যুৎ, বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 17 সেপ্টেম্বর পরই বৃষ্টি পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না এটা ধারাবাহিকভাবে আরো দুদিন দেখা যাচ্ছে।
আগামীকালের আবহাওয়া এক নজরে
সব মিলিয়ে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তনের সম্ভাবনা একটা সম্ভনা আছে । কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া হতে পারে। তাই বাইরে বেরোনোর আগে অবশ্যই আবহাওয়ার পরিস্থিতি দেখে বেরোন এবং প্রয়োজনে ছাতা সঙ্গে রাখুন।
বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে কিংবা জলাশয়ের আশপাশে থাকা এড়িয়ে চলুন। আগামী ১৭ সেপ্টেম্বরের পরেও ১৮ ও ১৯ সেপ্টেম্বর বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি।
তবে জেলার ভিত্তিতে আবহাওয়ার পরিস্থিতি ভিন্ন হতে পারে এবং পূর্বাভাস সময়ের সঙ্গে পরিবর্তিতও হতে পারে। তাই সর্বশেষ আপডেটের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ও IMD-এর সরকারি পূর্বাভাস দেখতে পারেন ।

Thanks for update
উত্তরমুছুন