F

Breaking News

Breaking News

আজকের সোনার দাম কীভাবে দেখবেন? Gold Rate Today Kolkata, 22K-24K, ভরি, GST, Hallmark ও HUID

আজকের সোনার দাম, 22K 24K Gold Rate, Hallmark ও HUID
আজকের সোনার দাম দেখার পদ্ধতি, Gold Rate, Hallmark, HUID ও GST সম্পর্কে জানুন


 আজকে এই ব্লগে আমরা দেখে নেব কিভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল দিয়েই প্রতিদিনের সোনার দর কি চলছে তা কি ভাবে দেখে নিতে পারি। বিশ্ববাজারে সোনা কিনতে গেলে পিউওরিটি কিভাবে জানবো এবং ১ গ্রাম সমান অন্য একক গুলোর মান। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা আলোচনা করব এক ভরির দামটা এবং কত জিএসটি লাগে বা গহনা সোনা  হলে মেকিং চার্জ কত লাগেও তার উপর GST কত লাগে।

 শুধু মোবাইল না, মোবাইল বলুন ল্যাপটপ বলুন ডেক্সটপ বলুন সব দিয়েই দেখে নিতে পারিপ্রতিদিনের সোনার দাম। যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রম ব্রাউজার খুলে গুগলে লিখতে হবে gold rate today in Kolkata যেটা প্রতিদিন আমি সার্চ করে goodreturns side থেকে Inditost24 এই ব্লগে এবং Indiatost 24 youtube চ্যানেলে সোনার দামের আপডেট দেবার জন্য।

https://www.goodreturns.in/gold-rates/kolkata.html

প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার খুলবেন সেখানে গিয়ে যথারীতি সার্চ করবেন গোল্ড রেট  টুডে ইন কলকাতা, অথবা যে যে শহরের দাম জানতে চান সেই শহরের নাম দিয়ে সার্চ করতে পারেন। কেন আমি গুড রিটার্ন সাইটের কথা আপনাদেরকে বললাম কারণ এখান থেকে আমরা আমাদের পছন্দমত শহর বেছে নিতে পারি, ডেট অনুযায়ী দেখতে পারি তাছাড়া গত এক সপ্তাহ আগে কি দাম ছিল সোনার সেটাও দেখে নিতে পারি। আমরা এখান থেকে মনে করলে এক গ্রামের দাম দশ গ্রামের দাম কত চলছে সোনার, তার সঙ্গে সঙ্গে যদি থ্রি পার্সেন্ট জিএসটি লাগে সেটা কি রেট আসতে পারে সে ক্যালকুলেশনও দেখে নিতে পারি। 

এবার আমরা দেখে নেব এক ভরি সমান সোনার বিভিন্ন এককের পরিমাণ কত হয়

১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম,

১ ভরি সমান ১৬ আনা

১ ভরি সমান ৯৬ রতি

১ ভরি সমান ৯৬০ পয়েন্ট

আজকের  ব্লগে আমরা কিন্তু আরেকটা জিনিস জেনে নেব সেটা হচ্ছে আমরা যখন গহনা কিনতে যাই, আমরা বলি 22 ক্যারেট, ১৮ ক্যারেট বা ২৪ ক্যারেট এই টার্মসগুলো কিন্তু বিদেশে যদি আপনি গহনা কিনতে যান তখন কিন্তু ইউজ হয় না। সেক্ষেত্রে গহনার গায়ে লেখা থাকে নির্দিষ্ট ডিজিট এবং তার উপরেই গহনার মান হয়।

গয়নার গায়ে লেখা নম্বর দেখে সোনার ক্যারেট হয় বিদেশে 

999 = 99.9% purity = 24K

916 = 91.6% purity = 22K

750 = 75.0% purity = 18K

ধরুন কোনো গয়নার গায়ে 750 লেখা থাকলে সেটি 18 ক্যারেট সোনা। 916 লেখা থাকলে তার মানে সেটি 22 ক্যারেট সোনা এবং 999 বা 999.9 লেখা থাকলে সেটি 24 ক্যারেট সোনা।

হলমার্ক ও এইচ  ইউ আই ডি সম্পর্কে আমরা একটু জেনে নেব। হলমার্ক গহনায় থাকা একটা বিশুদ্ধতার সরকারি সিম্বল। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে BIS  (Bureau of Indian Standards) ব্যবস্থার মাধ্যমে আমাদের সোনার গহনা পিউরিটি যাচাই হয়, যেমন  22 ক্যারেট, 24 ক্যারেট ১৮ ক্যারেট  ইত্যাদি। 

HUID হল হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এটি একটি ৬ অক্ষর বা সংখ্যার ইউনিক কোড যা হলমার্ক করা প্রতিটি গ্রহনাকে আলাদাভাবে চিনতে সাহায্য করে। 

তাহলে আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে গহনা কেনার সময় কেবলমাত্র ২২ ক্যারেট বা 916 লেখা আছে মানে হয়ে গেছে সেটা নয,  বি আই এস হলমার্ক এবং এইচ ও আই ডি ও দেখে নেওয়া জরুরী এইচ ইউ আই ডি নম্বর বিআইএস কেয়ার অ্যাপ এর মাধ্যমে যাচাই করা যায়।

এবার আমরা গহনার ক্ষেত্রে কি চার্জ লাগে সেটা দেখে নেবো। আমরা যদি গহনা সোনার কথা বলি সে ক্ষেত্রে, গহনা সোনার যে এমাউন্টটা হয় সেই অ্যামাউন্ট 3% জিএসটি লাগে এবং গহনা সোনার মেকিং চার্জ লাগে স্থানভেদে জুয়েলার ও ডিজাইন অনুযায়ী making charge আলাদা হতে পারে এভারেজ  মনে করুন ১০ থেকে ২৫% এবং এই যে এমাউন্টটা বার হয় তার আবার ৫ শতাংশ কিন্তু জিএসটি লাগে। এটাই হচ্ছে  হিসাব।


অবশেষে একটাই কথা বলবো বিদেশে গহনা কিনুন আর দেশেই গহনার গায়ে দেয়া হলমার্ক গুলো দেশে হলে দেখে নেবেন মিলিয়ে নেবেন বিদেশে হলেও কিন্তু নম্বর গুলো যেমন ৯৯৯ বললাম বা 916 বললাম এগুলো মিলিয়ে নেবেন তার সাথে সাথে অবশ্যই কেনার আগে ওজন, মেকিং চার্জ, টাক্স  সেগুলো খুব ভালো করে  দেখে বুঝে এবং অবশ্যই বিল নিতে ভুলবেন না।

সোনার মাপ, ভরি ও ক্যারেট সম্পর্কে আরও সহজভাবে জানতে উপরের ভিডিওটি দেখে নিতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন