![]() |
| ১৪ সেপ্টেম্বর কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস |
আগামীকাল অর্থাৎ 14 ই সেপ্টেম্বর ২০২৬, দক্ষিণবঙ্গের আবহাওয়া এক নজর আমরা দেখে নেব। কলকাতা থেকে জেলায় জেলায় কোথায় বৃষ্টি এবং কোথায় অতিবৃষ্টি সম্ভাবনা আছে সব আপডেট গুলো।
দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার এখনো হয়নি। আজ কোথাও বৃষ্টি হয়েছে আবার কোথাও মেঘলা কোথাও আবার একেবারেই শুকনো। তাই আগামীকাল 14 সেপ্টেম্বর কলকাতার সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা আজকের ব্লগে পূর্বাভাস জেনে নিতে পারি।
আলিপুরের R M C কলকাতা এর সর্বশেষ পূর্ভাবাস অনুযায়ী কলকাতার জন্য আগামীকাল সাধারণত মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে।
তবে শুধু কলকাতা পূর্বাভাস দেখে দক্ষিণবঙ্গের পুরো ছবিটা বলা যাবে না কারণ জেলার ভিত্তিতে আগামীকালের পরিস্থিতি কিছুটা পার্থক্য আছে। কলকাতায় যেমন দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘে ঢাকা থাকতে পারে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে স্থানীয় ভাবে বৃস্টি আবার কোথাও বৃস্টি নাও হতে পারে।
এবার চলে আসব উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। উত্তর 24 পরগনা কলকাতা কাছাকাছি এলাকা ফলে আবহাওয়া সঙ্গে বেশি মিল থাকতে। বারাসাত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট কিংবা শহরতলী অন্য জায়গাতে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কোথাও কোথাও বজ্রপাত হলেও হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে বারাইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার থেকে সুন্দরবন।
হাওড়া, হুগলির কথা বলতে গেলে বলতে হবে আগামীকাল মেঘলা আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ হাওড়া জেলায় দমকা হাওয়া বা জোড়ো হওয়ার সাথে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিতে দেখা গেছে।
বর্ধমানের দুই জেলাতেই আগামীকাল আইএমডির হিসাবে আবহাওয়া সতর্কতায়। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের জন্য বজ্র বিদ্যুৎসহ দমকা হওয়া সম্ভাবনার কথা বলা হয়েছে, বাতাসের গতিবে ৩০ থেকে ৪০ কিমি পার ঘন্টা পর্যন্ত হতে পারে। কৃষিকাজে করার সময় বজ্রপাত হলে খোলা মাঠে না থাকাই নিরাপদ।
পূর্ব মেদিনীপুরের আবহাওয়ার দ্রুতপরিবর্তন হতে পারে। জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দীঘা বা উপকূলের দিকে যাওয়ার পরিকল্পনা থাকলে শুধু বৃষ্টির পরিমান নয় সমুদ্রের পরিস্থিতিও মাথা রাখতে হবে।
বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই তিন জেলায় কিন্তু আইএমডি একটু বেশি সতর্কতা জারি করেছে। আইএমডির পূর্বাভাসে বলা হচ্ছে যে ৩০ থেকে ৪০ কিলোমিটার পার ঘণ্টায় দমকা হওয়ার সাথে বজ্রপাতেরও সম্ভাবনা আছে এখানে।
মুর্শিদাবাদে আগামীকাল বজ্র -বিদ্যুৎ সহ দমকা খাওয়ার সম্ভাবনা আছে আর নদীয়ার ক্ষেত্রে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে আছে।
অবশেষে বলা যেতে পারে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রায় সব জায়গায় আছে আগামীকাল। সেভাবে আজকের আপডেট আপাতত আছে হাওয়া অফিসের দিক দিয়ে সেই অনুযায়ী আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
আমাদের পাঠক অর্থাৎ ইন্ডিয়া টোস্ট টোয়েন্টিফোর এ পাঠকদের জন্য আমি বলব কলকাতা সহ দক্ষিণবঙ্গের আগামীকাল ছাতা সহ বাইরে যাওয়াই যুক্তিযুক্ত কারণ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিটা যখন আছে তখন কোন সময় বৃষ্টি হবে আর হবে না বলা মুশকিল আর দমকা হওয়ার সম্ভাবনা আছে আকাশ খারাপ থাকলে বিদ্যুৎ চমকালে অবশ্যই কিন্তু খোলা জায়গায় বড় গাছের নিচে এবং ইলেকট্রিক খুঁটি থেকে দূরে থাকবেন, নিরাপদে থাকবেন।
আজ কলকাতায় বৃষ্টি, দেখুন আজকের আবহাওয়ার ছবি
আমাদের তথ্যসূত্র আইএমডি এবং আর এম সি কলকাতা
