F

Breaking News

Breaking News

PAN-Aadhaar Link Online 2026: মোবাইল দিয়ে PAN কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্ক করার নিয়ম

 

মোবাইল দিয়ে PAN কার্ডের সঙ্গে Aadhaar কার্ড লিঙ্ক করার পদ্ধতি
মোবাইল দিয়ে PAN ও Aadhaar কার্ড লিঙ্ক করার সহজ পদ্ধতি

আজকের ব্লগে আমরা দেখে নেব আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আমরা আমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করতে পারি। এটা আজকের দিনে এটা খুবই জরুরী আছে। 

প্রথমেই আমরা কোন একটা ব্রাউজারে চলে যাব ধরুন গুগলে চলে গেলাম এবং সেখানে গিয়ে আমরা লিখব www.incometax.gov.in লিখে সার্চ দিলেই প্রথমেই চলে আসবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সাইটটা সেটার উপরে আমরা ক্লিক দেব। আমাদের সামনে একটা নুতন পেজ চলে আসবে, আমরা পেজটাকে একটু উপরে তুলবো, উপরে তুললেই লিংক আঁধার  লেখাটা দেখতে পাব একটি বক্সের মধ্যে,সেটাতে ক্লিক দেব। 

এটার জন্য আপনাদের কে  ক্রমে গিয়ে ডেস্কটপ মুড করতে হবে বা কিছু এমন না ডিরেক্ট ও করতে পারেন। 

আপনার সামনে যে পাতা খুলে যাবে, প্রথমে আপনার প্যান নাম্বার বসাতে হবে তারপরে আধার নাম্বার বসাতে হবে তারপর যথারীতি name আঁধার কার্ড অনুযায়ী বসাতে হবে। আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তারপর যথারীতি ওটিভি চাইবে এবং ওটিপিটা বসাতে হবে ওটিপি বসালে আমাদেরকে এই সাইডে নিয়ে যাবে এবং সেই সাইডে গিয়ে আমরা ইনকাম ট্যাক্স যে বক্সে লেখা থাকবে সেটাতে ক্লিক করব।

মোবাইল দিয়ে PAN কার্ডের সঙ্গে Aadhaar কার্ড লিঙ্ক করার পদ্ধতি
মোবাইল থেকে PAN কার্ডের সঙ্গে Aadhaar কার্ড লিঙ্ক করার ধাপ

প্রসিড  ক্লিক করার পরে আমাদের সামনে নতুন পেজ খুলে যাবে। যেই পেজে লেখা থাকবে নিউ পেমেন্ট আর ছোট্ট করে নিচে লেখা থাকবে PAN  আর অবশ্যই আমরা অ্যাসেসমেন্ট ইয়ার টা লেটেস্ট ইয়ার দেব যেমন ২০২৬-২০২৭। টাইপ অফ পেমেন্ট ওখানে আমরা অনেকগুলো অপশন পাবো তার মধ্যে যেটা চয়েজ করব সেটা হচ্ছে আদার রিসিপট। 

নিচে আমাদের সাব টাইপস অফ পেমেন্টস অপশন গুলো দেখাবে, আমরা একেবারে উপরে থাকা 'ফ্রি ফর ডিলে ইন লিংকিং প্যান উইথ আধার' এটা সিলেক্ট করব এবং কন্টিনিউতে ক্লিক দেবো।

নতুন পেজে আপনি অপশন গুলো দেখতে পাবেন যে মাধ্যম দিয়ে পেমেন্ট করতে চান সেই মাধ্যমটা সিলেক্ট করবেন।

তার পর pay now, যথারীতি অপশন গুলো ইয়েস ইয়েস করে আগাতে হবে, কিউআর কোড পেয়ে যাবেন qr কোড টি স্ক্যান করে পেমেন্ট করে দিতে হবে।  তারপর চালানটি ডাউনলোড করে রাখবেন। 

পুনরায় আমরা হোম পেজে  ফিরে যাব এবং সেখান থেকে লিঙ্ক আধার অপশন সিলেক্ট করব প্যান  নাম্বার আধার নাম্বার দিয়ে আগিয়ে যাব তারপরেই কিন্তু আমরা ওখানে দেখতে পাবো যথারীতি যে এমাউন্ট টা অর্থাৎ  ১০০০ টাকা যেটা জমা করা সেটা জমা হয়েছে চালান, সিরিয়াল নাম্বার, একটা দেখতে পাবো এবং মাধ্যম দেখতে পাব সবকিছু সেখানে দেখতে পাবো। জাস্ট আমরা ওখানে এসে নিচে কন্টিনিউ অপশন থাকবে তাতে একটা ক্লিক দিতে হবে, তারপরে যেখানে আধার নাম্বার যেখানে মোবাইল নাম্বার চাইবে সেগুলো সব কিছু করে যে যে বক্সে আমাদের টিক দেওয়ার দরকার আছে অর্থাৎ নিচে দুটো বক্সের প্রয়োজন মতো টিক দিতে হবে এবং তারপরে আমাদের কে লিংক আধারে ক্লিক দিতে হবে।

নিচে দুটি বক্স থাকবে যাতে টিক্ মারার ব্যাপার  আছে তবে আগে বুঝে নেন। নিচের দুটো বক্স এবং দুটো আলাদা আলাদা কথা লেখা থাকবে আই হ্যাভ অনলি ইয়ার অফ ইন আধার কার্ড একটা অপশন থাকবে আর একটা লেখা থাকবে আই এগ্রি টু মাই আধার ডিটেলস। 

যাদের আধার কার্ডে  কেবলমাত্র জন্মের সালটা দেওয়া আছে অর্থাৎ ডে, মন্থ, ইয়ার এই হিসাবে নেই তারা এই বক্সটিতে ক্লিক করবেন এবং তারপরে নিচের বক্সে লেখা আছে আই এগ্রি টু মাই আধার ডিটেলস সেটাতে ক্লিক করবেন। তারপর লিংক আঁধারে ক্লিক দেবেন 

যাদের জন্মের তারিখ, মাস এবং সাল আছে আঁধারে তারা কিন্তু প্রথম বক্সে  ক্লিক করবেন না অর্থাৎ টিক মারবেন না।

অবশেষে আমি কিছু important জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। প্রথমত প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সময় আপনার প্যান  নাম্বার, আধার নাম্বার এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটি কাছে রাখবেন কারণ ওটিপির মাধ্যমেই কিন্তু যাচাই করে করতে হয়। অলরেডি আমরা এটা আলোচনা করেছি সুতরাং আগে থেকেই এগুলো হাতের কাছে রাখতে হবে।

এই প্যানের সঙ্গে আধার লিঙ্ক করার পূর্বে কিন্তু অবশ্যই চেক করে দেখে নেবেন আধার কার্ডে এবং আপনার প্যান কার্ডের তথ্য জন্ম তারিখ সব মিল আছে কিনা। মিল যদি না থাকে, তাহলে কিন্তু লিংক করতে গেলে সমস্যা হতে পারে। যদি কোন কিছু সংশোধন করার থাকে আগে থেকে সংশোধন করে নিয়ে তারপরে করা যুক্তিযুক্ত। 

আপনার প্যান  আধারের লিংকিং এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে অবশ্যই কিন্তু একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন কারণ স্ট্যাটাস চেক করে দেখে নিলে তখনই আপনি নিশ্চিত হতে পারবেন যে সফলভাবে কাজটি করতে পেরেছেন।

আর প্রতিবারের মতো একটা কথা আবার বলবো প্যান আঁধার  সংক্রান্ত কাজের সময় অবশ্যই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইট ব্যবহার করবেন। কোন অচেনা লিংকে প্যান নাম্বার আধার নম্বর বা OTP বা ব্যক্তিগত কোন তথ্য দেবেন না। 

আমি আপনাদের কে  একেবারে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে সহজ ভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ড যুক্ত করবেন সেটা বললাম।

 PAN-Aadhaar Link করার সরকারি লিংক: https://www.incometax.gov.in/iec/foportal/

নোট: PAN-Aadhaar সংক্রান্ত নিয়ম বা প্রক্রিয়ায় সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। তাই কাজ করার আগে Income Tax Department-এর সরকারি ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ নির্দেশিকা দেখে নেওয়া ভালো।


একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন