F

Breaking News

Breaking News

কলকাতার আজকের আবহাওয়া ২৭ সেপ্টেম্বর ২০২৬: বৃষ্টি হবে কি? আগামীকাল ২৮ সেপ্টেম্বরের পূর্বাভাস

 কলকাতার আজকের আবহাওয়া: ২৭ সেপ্টেম্বর বৃষ্টি হবে কি? আগামীকাল কেমন থাকবে

২৭ সেপ্টেম্বর ২০২৬ কলকাতার আজকের আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
কলকাতা ও আশপাশের এলাকার আজকের আবহাওয়া এবং আগামীকালের পূর্বাভাস


Indiatost24: আজ ২৭ এ সেপ্টেম্বর ২০২৬ রবিবার, প্রতিদিনের মতো আবহাওয়ার আপডেট টা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম| আজকে কলকাতা এবং কলকাতার সংলগ্ন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে না অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ, আবার কখনো হালকা বৃষ্টি সম্ভাবনা আছে| তবে আজকের জন্য কলকাতা শহরে ভারী কোন ঝড় বৃষ্টির এই ধরনের আবহাওয়া সতর্কতা নেই| আমরা এই ব্লগে দেখে নেব কলকাতা এবং কলকাতার আশপাশের সার্বিক আবহাওয়াটা কেমন থাকবে আজ এবং আগামীকাল অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ২০২৬|

ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ আই এম ডি এর কলকাতা আলিপুর কেন্দ্রের সর্বশেষ যে আবহাওয়ার পূর্বভাস আছে সেই অনুযায়ী আজকে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রিতে নামতে পারে| আকাশ সাধারণত মেঘলা টাইপের থাকবে এবং হালকা বৃষ্টি মাঝেমধ্যে হতে পারে|

আজ দুপুরের দিকে কিন্তু কলকাতাতে গরমের একটা ভালো অনুভূতি থাকবে আপডেট অনুযায়ী, কারন তাপমাত্রা ৩০ থেকে ৩৩ ডিগ্রি কাছাকাছি পৌঁছালে রিয়েল ফিল্ চল্লিশ এর কাছে হয়ে যায় আর এই মেঘ থাকার জন্যই কিন্তু এই ভ্যবসা গরমটা আমাদের বেশি অনুভূত হয়। যতটা আপডেট পাওয়া গেছে বৃষ্টি খুবই হালকা থাকবে এবং সেটা দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে একটা সম্ভাবনা আছে| 

গতকাল ২৬ সেপ্টেম্বর সকালে কলকাতায় বৃষ্টির সময় করা আমাদের একটি লাইভ ভিডিও নিচে দেওয়া হলো।

ভিডিওটি শুধুমাত্র গতকালের বৃষ্টির বাস্তব দৃশ্য দেখানোর জন্য, আজকের আবহাওয়ার পূর্বাভাস বা আপডেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।


 কলকাতা ও আশপাশের কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা? কলকাতা সহ আশপাশে কোথায় বৃষ্টির সম্ভাবনা আজকে আছে কি তাহলে বলতে হবে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া হুগলি এবং নদিয়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে তবে প্রত্যেক জেলাতে একই সময় এবং একই ধরনের বৃষ্টি নেই। 

আমরা আগেও দেখেছি বৃষ্টির সম্ভাবনা থাকলেই যে বৃষ্টি হবেই এমন কোন ব্যাপার না মেঘাচ্ছন্ন থাকে কোথাও বৃষ্টি হয় এমনও দেখেছি রাস্তার এপারে বৃষ্টি তার অপজিট ফুটে কিন্তু বৃষ্টি নেই। এটা মেঘ জমা এবং সেই মুহূর্তে পরিস্থিতির উপর নির্ভর হয়|

আগামীকাল অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর কলকাতার আবহাওয়া টা কেমন থাকতে পারে- এক নজরে একটু দেখেনিন আগামীকাল সোমবার আবহাওয়া পুরোপুরি শুকনো থাকবে এমন বলা যায় না আপাতত আপডেট অনুযায়ী সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনাও কিন্তু বলা হয়েছে এবং আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রিতে নামতে পারে|

 বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির জন্যেই বাইরে বার হলে অবশ্যই ছাতা সঙ্গে রাখা উচিত বা হঠাৎ করে বজ্রপাত শুরু হলে খোলা জায়গায়, বড় গাছের নিচে বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানো নিরাপদ না যদিও এই মুহূর্তে কলকাতায় বা আশপাশে তেমন ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই।

রাস্তার একদিকে বৃষ্টি, অন্যদিকে নেই কেন? উপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আমার অনেক সময় দেখি রাস্তার এপারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি ঠিক রাস্তার অন্য পারে কিন্তু এক ফোটাও বৃষ্টি না বা কারো থেকে জানতে পারলাম উত্তর কলকাতায় কেউ আছে সেখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ কলকাতায় কিন্তু সে ক্ষেত্রে দেখা গেল এক ফোটাও তারা বৃষ্টি পেল না| এই বিষয়টার আসল কারণটা কি সেটাই আজকে একটু আমরা জানব, আমি চেষ্টা করি আমার প্রতিটা ব্লকের মধ্যেই কিছু জিনিস তুলে ধরতে যেটা আমাদের কাজে আসে বা নতুন কিছু জানতে সাহায্য করে|

সাধারণত আকাশে জমা মেঘ, বাতাসের গতি, বাতাসে থাকা জলীয় বাষ্প এবং মাটির কাছাকাছি তাপমাত্রা সবকিছু মিলে কয়েক ঘণ্টার জন্য একটা ছোট এলাকায় নিজস্ব আবহাওয়া তৈরি হতে পারে| তাই আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও অনেক সময় দেখি বৃষ্টি হচ্ছে না, আবার কিন্তু কিছু দূরে দেখা যাচ্ছে সেখানে বৃষ্টি হয়ে গেছে| 

বৃষ্টির আগে মাটির গন্ধ ও ঠান্ডা হাওয়া কেন অনুভূত হয়? অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃষ্টির ঠিক আগের মুহূর্তে হঠাৎ করে কিন্তু বাতাসের একটা গন্ধ, সেটা বদলে যায়, মাটি শুকনো থাকার পর বৃষ্টি যখনই পড়ে শুকনো মাটির উপরে, মাটিতে থাকা কিছু উদ্ভিদ জাতক পদার্থ এবং অনুজীবের তৈরি যৌগ বৃষ্টি ফোটা সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে। সেই গন্ধই আমাদের কাছে বৃষ্টির পরিচিতি বা মাটির গন্ধ হিসাবে অনুভূত হয়। 

আবার বৃষ্টি নামার কয়েক মিনিট আগে হঠাৎ করে হাওয়ার একটা পরিবর্তন দেখা যায়, একটা বাতাসে অনুভূতিটা আলাদা হতে পারে হঠাৎ ঠান্ডা ঠান্ডা বাতাস একটা অনুভূত হয়| বৃষ্টির মেঘের নিচে ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে এলে আশপাশের তাপমাত্রা সাময়িকভাবে পরিবর্তন দেখা যায়, ফলে ফট করে অসহ্য গরম লাগাটা কমে যায় 

তাই আমরা দেখেছি যে আজ বৃষ্টির সম্ভাবনা আছে বললে কোথাও বৃষ্টি আবার কোথাও বৃষ্টি না একচুয়ালি আবহাওয়ার এই ছোট ছোট খেলাতেই এলাকা ভিত্তিক আমরা ভিন্ন রূপ দেখতে পাই|

ডিসক্লেইমার: এই প্রতিবেদনে দেওয়া আবহাওয়ার তথ্য ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD)-এর প্রকাশিত পূর্বাভাস ও আপডেটের ভিত্তিতে লেখা। আবহাওয়া দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ সতর্কতা ও পূর্বাভাসের জন্য IMD-এর সরকারি ওয়েবসাইট দেখে নিন।

সরকারি আবহাওয়া আপডেট: "IMD Regional Meteorological Centre Kolkata" https://mausam.imd.gov.in/kolkata/

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন