![]() |
| EPIC Number ব্যবহার করে অনলাইনে Voter ID Card ও ভোটার তথ্য দেখার পদ্ধতি |
আজকের ব্লগে আমরা দেখে নেব ইপিআইসি নাম্বার (EPIC) বা ভোটার তথ্য দিয়ে কিভাবে আমাদের ভোটার কার্ড ডাউনলোড করতে পারি।
সামনেই আছে পুরো ভোট অলরেডি ৪০ হাজারেরও বেশি ইভিএম পৌঁছে গেছে, কলকাতা হাওড়া সহ সাত পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোটের সম্ভাবনা আছে।
এস আই আর ২০২৬ এর পর থেকেই অনেকেরই নিজেদের মধ্যে ভোটার তালিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। নির্বাচন কমিশনে ওয়েবসাইটে এস আই আর এর চূড়ান্ত ভোটার তালিকা এবং বিভিন্ন সম্পূরক ও বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাই ভোটারদের নিজেদের নাম একবার দেখে নেওয়া দরকার।
এবার আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে ইলেকশন কমিশনের ভোটার সার্ভিস পোর্টালে, সার্চ ইন ইলেকট্রিক রোল অপশনে গিয়ে এপিক নাম্বার অথবা নিজের যাবতীয় তথ্য দিয়ে অথবা ইসিআইনেট অ্যাপ ব্যবহার করে আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন বা দেখতে পারেন।
Election Commission of India-এর অফিসিয়াল Voters' Services Portal-এ যেতে এখানে ক্লিক করুন। “এখানে ক্লিক করুন”
প্রথমে আমরা গুগলে চলে যাব সেখানে গিয়ে ECI লিখে ক্লিক করব। voter.eci.gov.in এই লিংকটাকে আমরা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে নতুন পাতা খুলে যাবে জাস্ট লগিন সাইনআপ সব আছে কিছু না করলেও কোন ব্যাপার না। মোবাইল দিয়ে যদি করেন তাহলে পেজটাকে উপরে তুলবেন নিচের দিকে পিঙ্ক কালারের বক্সের মধ্যে আতস কাঁচের একটা সিম্বল দেখতে পাবেন যেখানে লেখা থাকবে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট সেটা একটা ক্লিক দেবেন। আপনার সামনে নতুন popup আসবে সেটা ইয়েস করে দেবেন। সেখানেই দেখতে পাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, প্রথমে যেটা করতে হবে ওখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব। যার যেটা সুবিধা হয় সেই মতো। পরের যে ঘরটা থাকবে এপিক নম্বর বসাতে হবে অর্থাৎ আমাদের ভোটার কার্ড দেখে আমাদের ভোটার কার্ডে থাকা EPIC নম্বর সেখানে বসাতে হবে। সেটা বসানো হয়ে গেলে নেক্সট আমরা আমাদের রাজ্য সিলেট করব, যেমন ওয়েস্ট বেঙ্গল। ক্যাপচা কোড দেবে সেটা দেখে দেখে সঠিকভাবে ক্যাপচা কোড বসিয়ে সার্চে ক্লিক দিতে হবে।
![]() |
| Voters Services Portal এ EPIC Number দিয়ে ভোটার তথ্য সার্চ করার পদ্ধতি |
সঙ্গে সঙ্গেই দেখবেন সার্চ রেজাল্ট চলে আসবে আপনার সামনে। যেখানে এপিক নাম্বার থাকবে আপনার নাম থাকবে আপনার বয়স দেখাবে relative name থাকবে state থাকবে district থাকবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন থাকবে part থাকবে পোলিং স্টেশন থাকবে সিরিয়াল নাম্বার থাকবে এবং অ্যাকশন বলে একটা লাস্ট অপশন থাকবে ।যেখানে ভিউ ডিটেলস লেখা থাকবে, আমরা ওই ভিউ ডিটেলসে ক্লিক করব। নিচে আমাদের ভোটার তথ্য প্রিন্ট করুন বলে অপশন দিয়ে দেবে
আমরা জাস্ট ওটা ক্লিক করব সঙ্গে সঙ্গে মোবাইলে এটা ডাউনলোড হয়ে যাবে। সেটা আমরা শেয়ারও করতে পারি বা প্রিন্ট আউট করে নিতে পারি। বা মোবাইলে রেখে দিতে পারি এইভাবে সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যম দিয়েই আপনি আপনার ভোটার ইনফরমেশন চেক করে নিতে পারেন।
এবার আপনি যদি কাজটি অ্যাপের মাধ্যমে করতে চান, প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে সিম্পলি লিখবেন ই সি আই এন ই টি ECINET আপনার সামনে যে অ্যাপটি চলে আসবে, ওটা ইন্সটল করে নেবেন ইন্সটল করার পরে আপনি লগইন ও করে নিতে পারেন ডান দিকে লগ ইন অপশন থাকবে সেখানে টাচ করে আপনার মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন ওটিপি টা বসিয়ে দেবেন লগইন হয়ে যাবে।
লগিন হয়ে গেলেই আপনি আপনার যাবতীয় তথ্য কিন্তু একেবারে প্রোফাইলে দেখতে পাবেন। এখানে যে ইন্টারফেস টা খুলে যাবে পিংক কালারের বক্সের মধ্যে লেখা থাকবে ডাউনলোড ই ভোটার কার্ড, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে ই - এপিক।
জাস্ট ওখানে একটা ক্লিক দেবেন নতুন পেজ খুলে যাবে সেখানে গিয়ে, ইন্টার ইওর ভোটার আইডি সেখানে ভোটার কার্ড নাম্বারটা বসাবেন এবং যথারীতি আপনার রাজ্য টা সিলেক্ট করে বসিয়ে দেবেন আর নিচে Fetch ডিটেলস click দেবেন।আপনি আপনার নাম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, অ্যাসেম্বলি দেখতে পাবেন এবং তার ঠিক নিচে প্রসিড লেখা থাকবে সেখানে একটা ক্লিক দেবেন। সেখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নুতন পাতায় নিয়ে যাবে সেখানে যথারীতি otp দিয়ে ভেরিফাই করে ডাউনলোড করে নিতে হবে।
২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন
Disclaimer: এই পোস্টটি ভোটারদের অনলাইন ভোটার তথ্য খোঁজা এবং e-EPIC ডাউনলোডের পদ্ধতি বোঝানোর জন্য তৈরি। ভোটার সংক্রান্ত সর্বশেষ তথ্য, নির্বাচনী তালিকা ও পরিষেবার জন্য Election Commission of India-এর অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন।

