| Parivahan Sarathi পোর্টালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি |
ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট ২০২৬: Parivahan Sarathi-তে অনলাইনে কীভাবে করবেন
আজকের এই ব্লগে আমরা দেখে নেব কিভাবে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আমাদের মোবাইল নাম্বার অ্যাড করতে পারি। আমি স্টেপ বাই স্টেপ সেগুলো বলব, শুরুতে একটাই কথা বলি ড্রাইভিং লাইসেন্স এর সঙ্গে মোবাইল নাম্বার আপডেট এটা এখন গুরুত্বপূর্ণ । সরকারি যে পোর্টাল আছে পরিবহন সেখানেই এই পুরো সিস্টেমটা আমরা স্টেপ বাই স্টেপ সেখান থেকেই আপডেট করব এবং কিভাবে করব সেটা নিয়েই আলোচনা করব।
যদি কারোর আগে থেকে মোবাইল নাম্বার দেওয়া থাকে এবং দেখা যাচ্ছে মোবাইল নাম্বারটা এখন ভ্যালিডেড নয় অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন আর যদি নাও দেওয়া থাকে তাহলেও কিন্তু আপডেট করে নিতে পারেন। নাম্বার দেওয়া আছে কিনা চেক করতে চান সেটাও কিন্তু দেখে নিতে পারেন।
প্রথমে আমরা যে কোন একটি ব্রাউজার খুলবো, আমি গুগলে গিয়ে লিখলাম Parivahan একেবারে প্রথমেই চলে আসবে parivahan.gov.in
সেটার উপর একটা ক্লিক দেব, আমাদের সামনে নতুন পেজ খুলে আসবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল দিয়েও আপডেট টা সেরে নিতে পারি আর ডেক্সটপ থাকলে তো কোন কথাই নেই। তাহলে যে পেজটা আসবে অর্থাৎ যে পপ-আপ পেজ আসবে সেই পপ আপ পেজের উপরে লেখা থাকবে আপডেট ইওর মোবাইল নাম্বার ঠিক নিচে দুটো কিউ আর কোড এবং তার নিচে একটা করে লিংক থাকবে প্রথমটা থাকবে বাহান এবং পরেরটা থাকবে সারাথি। আমরা সারথির লিখে ক্লিক দেব, আমাদেরকে নুতন পেজে নিয়ে যাবে। (Vahan এবং Sarathi-র অপশন থাকবে।)
![]() |
| Parivahan পোর্টালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে মোবাইল নম্বর যোগ বা আপডেট করার ধাপ |
কী কী হাতের কাছে রাখবেন? এই আপডেটটা করার জন্য আমাদের হাতের কাছে আমাদের ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড টা রাখতে হবে এবং আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত আছে তাতে ওটিপি আসবে সুতরাং সেটাও হাতের কাছে রাখতে হবে।
এখানে যথারীতি আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে নাম্বারটা সেটা বসাতে হবে, লাইসেন্স এর উপরেই আমাদের ডেট মান্থ ইয়ার করে আমাদের ডেট অফ বার্থ আছে সেটা বসাতে হবে, ঠিক তার নিচে ড্রাইভিং লাইসেন্স কোন স্টেট, আমাদের স্টেট সিলেক্ট করতে হবে অর্থাৎ রাজ্য। যে ক্যাপচাটা থাকবে সেটা দেখে দেখে সঠিকভাবে পূরণ করতে হবে তারপরে আমরা সাবমিটে ক্লিক করব।
এখান থেকে আমাদের নতুন পেজে নিয়ে চলে যাবে সেখানে আমরা অপশন দেখতে পারব আধার নাম্বার এবং ভার্চুয়াল আইডি (Aadhaar Number এবং Virtual ID) আধার নাম্বার অপশন টি সিলেক্ট করব, নিচে আমাদের আধার নাম্বারটা বসাতে হবে আধার নাম্বার বসানো হয়ে গেলে জেনারেট অটিপিতে ক্লিক দিতে হবে,যে ওটিপি আসবে ওটিপি বসাবো।
এরপর স্ক্রিনে কিছু শর্ত বা Criteria দেখতে পাবেন। সেগুলো ভালোভাবে পড়ে নেন ।প্রয়োজনীয় বক্সগুলিতে টিক দেওয়ার পর Authenticate অপশনে ক্লিক করুন। নেক্সট পেজে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য আবার স্ক্রিনে দেখতে পাবেন। তথ্য গুলো দেখে আমরা Proceed করে দেবো।
তারপর আমাদের নতুন পেজ দেবে, সেই পেজে নিউ মোবাইল নাম্বার এবং কনফার্ম নিউ মোবাইল নাম্বার অপশন থাকবে সেখানে আমরা আমাদের মোবাইল নাম্বার বসাবো। যদি দেখা যাচ্ছে আমরা যে মোবাইল নাম্বার দিলাম, সেটা আবার লিখতে যাচ্ছি যদি সেটা অলরেডি থাকে তাহলে পপ up মেসেজে দেখিয়ে দেবে যে সেটা আছে। আপডেট সেই নাম্বারটা না দেওয়া থাকে তাহলে কিন্তু নাম্বারটা নিয়ে নেবে এবং কনফার্ম ও নিয়ে নেবে, এই ছোট ছোট কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আমাদের ফোন নাম্বার অ্যাড পারি।
ডিসক্লেমার: এই তথ্যটি সাধারণ জ্ঞান ও সহায়তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সরকারি পোর্টালের নিয়ম বা প্রক্রিয়া সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই কাজটি করার আগে Parivahan-এর অফিসিয়াল পোর্টালে দেওয়া সর্বশেষ নির্দেশিকা দেখে নিন। https://parivahan.gov.in/eakta

