F

Breaking News

Breaking News

আজ ২৭ সেপ্টেম্বর কলকাতায় সোনার দাম কত? ২২, ২৪ ও ১৮ ক্যারেটের রেট

 

২৭ সেপ্টেম্বর ২০২৬ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম
২৭ সেপ্টেম্বর ২০২৬ কলকাতায় আজকের ২২, ২৪ ও ১৮ ক্যারেট সোনার দাম

Mostak Ahamed,IndiaTost24:আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে দেখে নেব কলকাতাতে সোনার দাম কত চলছে, বিশেষ করে পুজোর আগে গহনা কেনার কথা যারা ভাবছেন তাদের কাছে আজকেই ব্লকটি খুবই গুরুত্বপূর্ণ তারাও জানতে চাইছেন যে আজকে কি রেট চলছে সেটা একবার দেখে নিতে। 

গত এক সপ্তা ধরে আমরা যে আপডেট দিয়ে আসছি তাতে একটা জিনিস দেখা যাচ্ছে সোনার দামটা কিন্তু বেশ কিছুটা কমেছে সেই সূত্র ধরেই আজ দেখা যাচ্ছে দাম  আজ অপরিবর্তিত আছে। আমরা Goodreturns  সাইটে এটা দেখি। আজ ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম চলছে ১৫,২৬৮ টাকা, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম চলছে ১৩,৯৯৫ টাকা আর ১৮ ক্যারেট সোনার পার গ্রাম দাম চলছে 11,451 টাকা। 

আমরা গুডরিটার্ন্স সাইট অনুযায়ী যে রেটটা আপনাদেরকে বলছি এটা কিন্তু সোনার বেসিক্ রেট  আছে অর্থাৎ এই টার মধ্যে কোনরকম জিএসটি বা মেকিং চার্জ বা অন্য কোন চার্জ নেই যখন আমরা গহনা হিসেবে কিনতে যাব কোন দোকানে তখন এর সঙ্গে জিএসটি অ্যাড হবে মেকিং চার্জ এড হবে তারপর কিন্তু ফাইনাল বিল হবে। 

আজ ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম চলছে ১৩,৯৯৫ টাকা অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ 39 হাজার 950 টাকা।

২৪ ক্যারেট গোল্ডের আজকে এক গ্রামের দাম আছে ১৫,২৬৮ এবং ২৪ K  আজকে দশ গ্রামের দাম ১ লক্ষ 52 হাজার 680 টাকা।

এবার যদি আমরা এক ভরির দাম জানতে চাই তাহলে যেটা করতে হবে, ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের সঙ্গে আমরা ইলেভেন পয়েন্ট সিক্স ফোর গ্রাম  গুণিত করব তাহলে এক ভরির দাম পেয়ে যাব, আজ ১ভরির অনলাইন প্রাইস আসছে ১ লক্ষ ৬৩ হাজার ২৩৭ টাকা ৬৮ পয়সা (১,৬৩,২৩৭.৬৮) এটার মধ্যে কিন্তু যে সোনার দামের উপর  ৩ % gst লাগে সেটা নেই, তার সাথে মেকিং চার্জার টা লাগে সেটা দোকান ভেদে নানা রকম হয় তবু একটা সাধারন দেখা যায় ১০ থেকে ২৫ পার্সেন্ট এর মধ্যে থাকে এবং সেই যে এমাউন্ট আসে সেই অ্যামাউন্ট এর উপর আবার ফাইভ পার্সেন্ট জিএসটি লাগে। তার পর ফাইনাল  বিলটা হয়। অনলাইনে বা সংবাদ দেখে যদি দোকানে সোনা কিনতে যাই, সোনার দাম এত আর গহনা কিনতে গেলে সেটা কিন্তু হবে না কারণ গহনার নকশা, তৈরীর খরচ, দোকানের খরচ সব মিলিয়ে একটা মেকিং চার্জ হিসাবে এড হয় এবং সেটার উপরে আবার ৫% জি এস টি লাগে। সেই জন্য আমরা বেসিক্রেট জেনে যাব কিন্তু তারপরে এগুলো সব অ্যাড হয় সেগুলো বিল ভালো হবে দেখে নিতে হয়। 

অবশেষে বলব যদি পুজোর আগে গহনা কেনার কোন পরিকল্পনা থাকে তাহলে দোকানে গিয়ে শুধু রেটটা জেনেই থেমে যাবেন না, অবশ্যই সেখানে আরো কটা জিনিস পরিষ্কার করে নেবেন, আমি সেগুলো আলোচনা করছি এক এক করে। যেমন আপনি যে গহনাটা কিনছেন সেটি ২২ ক্যারেট না ১৮ ক্যারেট অর্থাৎ তার পিউরিটা অবশ্যই জানবেন এবং সেই পিউরিটি অনুযায়ী তার রেট টা কি বলছে সেটা জানবেন সেটা কত গ্রাম আছে সেটা দেখে  নিতে হবে। BISহলমার্ক ও HUID নম্বর ঠিকাছে কিনা  যাচাই করে নিন তারপর দোকানদারের কাছ থেকে পুরো হিসাবটা লিখিত ভাবে নিতে হবে। আমি যে উপরে অপশন গুলো বললাম এগুলোর যাচাই করা যুক্তিযুক্ত।

 Disclaimer: এখানে যে সোনার দামের কথা বলা হয়েছে, সেটা GoodReturns-এ প্রকাশিত আজকের রেটের ভিত্তিতে লেখা। সোনার দাম প্রতিদিন পরিবর্তন হতে পারে এবং দোকান বা জায়গাভেদে দামের কিছুটা পার্থক্য হতে পারে। এছাড়া গয়না কিনলে making charge, GST এবং অন্যান্য খরচ যোগ হতে পারে। তাই গয়না কেনার আগে দোকানে গিয়ে সেই দিনের সোনার দাম এবং সব খরচ মিলিয়ে final bill একবার ভালো করে দেখে নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন