
২৭ সেপ্টেম্বর ২০২৬ Google-এর জন্মদিন
Mostak Ahamed,IndiaTost24: আজ গুগলের বার্থ ডে, আজ ২৮ বছরে পড়ল গুগলের পথ চলা। এই 27 সেপ্টেম্বরই কেন জন্মদিন পালন করে গুগল সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ।
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকালে গুগলে কিছু সার্চ করতে গিয়ে অনেকেই হয়তো একটা বিশেষ Doodle দেখতে পেয়েছেন বা পাচ্ছেন। আমরা প্রতিদিন কোন না কোন কাজে গুগল ব্যবহার করি কোন খবর খুঁজতে বা কোন এড্রেস দেখতে বা কোন প্রশ্ন উত্তর জানতে বা জিমেইল, ইউটিউব বলুন বা গুগল ম্যাপ বলুন, গুগল আমাদের একটা দৈনন্দিন জীবনে একটা পার্ট হয়ে গেছে এককথায় কোন সন্দেহ নেই।
যদি আমরা গুগলের এই জন্ম ইতিহাসটা জানতে চাই তাহলে কিন্তু দেখব গুগল যদিও 27 সেপ্টেম্বর নিজের জন্মদিন পালন করছে, 28 বছর যেটা দেখাচ্ছে কিন্তু আসলে কোম্পানি ৪ ঠা সেপ্টেম্বর ১৯৯৮ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
তাহলে এখনো অনেকের জানার ইচ্ছা জাগবে যে ৪ সেপ্টেম্বর যদি হয় সেক্ষেত্রে 27 সেপ্টেম্বর কেন বার্থডে পালন হয়। ২০০৬ সাল থেকে ২৭ এ সেপ্টেম্বর তারিখ টাই গুগল নিয়মিত বার্থ ডে হিসাবে ব্যবহার করে আসছে ফলে ২৭ সেপ্টেম্বর টাই কিন্তু বার্থডে হিসেবে সকলের কাছে সেলিব্রেটের দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে।
আজকে গুগলের এই জায়গায় এসে পুরোনো দিনের লোগো কিছু ডিজাইন স্মৃতিচারণ করার ব্যাপারটা ঘুরছে। গুগল কিন্তু মেনলি একটা সার্চ ইঞ্জিন তার পরের পদক্ষেপে দেখা গেছে এটা জিমেইল, google map, youtube, android pixel এর মত বিভিন্ন পরিষেবা এসেছে।
তাহলে মোটামুটি আমরা যেটা জানতে পারলাম যেটা সেপ্টেম্বর ১৯৯৮ হলো গুগলের আনুষ্ঠানিক ইন কর্পোরেশনের তারিখ আর 27 সেপ্টেম্বর হল google যে তারিখে নিয়মিত ভাবে নিজের বার্থডে সেলেব্রেশন করে। এই দুই তারিখ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে কিন্তু আমি এই ব্লগে যতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আজ।
আমার ব্যক্তিগত স্মৃতিচারণ থেকে যদি বলা যায়, তাহলে আমার গল্প আপনাদেরকে করতে পারি সেটা হচ্ছে 2010 থেকেই কিন্তু কম বেশি গুগলকে সঙ্গে নিয়ে কাজ করা যে ব্যাপারটা শুরু হয়ে গেছিল এবং তারপরে গুগুলের ম্যাপটা যেটা যারা যারা আমরা ড্রাইভ করি তাদের তো মানে এটা একটা এত হেল্পফুল ব্যাপার সেটা তো ভাষায় বলে বা লেখার মাধ্যমে ফুটিয়ে তোলা অসম্ভব ব্যাপার। তার সঙ্গে সঙ্গে ইউটিউবার যারা, আমরা ব্লক পোস্ট করি বা ইউটিউব ভিডিওটি করি তাদের কাছে কিন্তু এটা একটা অনেক বড় ব্যাপার কারণ যেটা কাজের ক্ষেত্র থাকে যেটার মাধ্যম দিয়ে আমাদের ইনকাম আসে সেই জায়গাটা তো কিছু বলে প্রকাশ করা যায় না। প্রতিনিয়ত এবং ওতপ্রোত ভাবে সম্পর্ক গড়ে উঠেছে গুগলের সঙ্গে । সেই হিসেবেই google এবং google এর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর সাথে আমিতো ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি। আমার মনে হয় এখানে আমি শব্দটা না আমরা হবে।
গুগলের জন্মদিনের এই গল্পের সঙ্গে আরও একটা জিনিস আপনাদের বলতে চাই যেটা আমার বেশ ভালো লাগে। আমরা প্রতিদিন গুগলে কত কিছু সার্চ করি, কিন্তু গুগলের হোমপেজে মাঝে মাঝে যে বিশেষ Doodle দেখতে পাই সেটার পিছনেও কিন্তু একটা আলাদা গল্প আছে। কোনও বিশেষ দিন, কোনও মানুষ বা কোনও বিশেষ ঘটনা থাকলে গুগল তাদের লোগোটাকে সেই অনুযায়ী বদলে দেয় প্রায়ই । কখনও ছবি থাকে, কখনও অ্যানিমেশন থাকে আবার কখনও ছোটখাটো গেমও দেখা যায়। তাই আমরা কোনও কিছু সার্চ করতে গিয়ে হঠাৎ যখন নতুন ধরনের Doodle দেখি তখন স্বাভাবিকভাবেই একটু থেমে দেখতে থাকি ।
গুগল কিন্তু শুরু থেকেই আজকের মতো এতগুলো পরিষেবা নিয়ে পথচলা শুরু করেনি । শুরু হয়েছিল মূলত সার্চ দিয়ে।আমরা যারা ক্রিয়াটার তারা ছাড়াও এখন সকলেই সময়ের সঙ্গে সঙ্গে Google Maps, Gmail, YouTube, Android সহ আরও অনেক পরিষেবার সঙ্গে জড়িয়ে গেছে। কোনও তথ্য জানার জন্য গুগলে সার্চ করা, Gmail-এ মেল পাঠানো, YouTube-এ ভিডিও দেখা এগুলো এখন আমাদের কাছে একটা সহজাত ব্যাপার হয়ে গেছে।
তাই আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬-এ Google-এর ২৮ বছরের পথ চলার দিনে শুধু Google-এর জন্মদিনের কথাই বললাম না, আমার নিজের কিছু পুরনো স্মৃতির কথাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও নিশ্চয়ই Google নিয়ে কোনও পুরনো স্মৃতি আছে। প্রথম কবে Google ব্যবহার করেছিলেন, কিংবা Google-এর কোন পরিষেবাটা আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন।
আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
Disclaimer: এই ব্লগটি শুধুমাত্র তথ্য ও সাধারণ জ্ঞানের উদ্দেশ্যে লেখা। Google-এর জন্মদিন, প্রতিষ্ঠার তারিখ এবং Doodle সম্পর্কিত তথ্য বিভিন্ন প্রকাশ্য সূত্রের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তথ্যের কোনও পরিবর্তন হলে Google-এর অফিসিয়াল তথ্যকে অগ্রাধিকার দিন।