F

আজ কলকাতায় সোনার দাম কত? ২২, ২৪ ও ১৮ ক্যারেট গোল্ড রেট | ১০ আগস্ট ২০২৬

 

আজ কলকাতার সোনার দাম ২২ ক্যারেট ২৪ ক্যারেট ও ১৮ ক্যারেট গোল্ড রেট ১০ আগস্ট ২০২৬
১০ আগস্ট ২০২৬ কলকাতায় ২২, ২৪ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম।

সোনা নিয়ে বাঙালির আগ্রহ নতুন কিছু নয়। কারও কাছে সোনা মানে গয়না, কারও কাছে ভবিষ্যতের সঞ্চয়, আবার অনেকের কাছে কঠিন সময়ে ভরসার জায়গা। তাই সকালে ঘুম থেকে উঠে অনেকেই যেমন খবরের কাগজ বা মোবাইলে আবহাওয়ার খবর দেখেন, তেমনই একবার দেখে নেন—আজ কলকাতায় সোনার দাম কত?

আর সেই কারণেই আজকের সোনার দামের বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলব।

আমি নিজেও বিষয়টা নিয়ে খোঁজ করতে গিয়ে প্রথমে Google-এ “Gold Rate Today in Kolkata” লিখে সার্চ করেছি। Google-এর ফলাফলে যে দাম দেখা যাচ্ছিল, তার সঙ্গে পরে Goodreturns-এর ওয়েবসাইটে গিয়ে দেখা দামের কিছুটা পার্থক্যও চোখে পড়ে। তাই শুধু একটা জায়গার দাম দেখে সিদ্ধান্ত না নিয়ে, কোথা থেকে দামটি দেখা  হচ্ছে সেটাও দেখে নেওয়া জরুরি।

২৪ ক্যারেট সোনার দাম কত?

আজ  Goodreturns-এর পেজে গিয়ে যে রেটটি দেখা যাচ্ছে , সেখানে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ₹১৫,১৯৭ প্রতি গ্রাম।

এখানেই একটা বিষয় মনে রাখা দরকার—অনলাইনে সোনার দাম দেখার সময় বিভিন্ন ওয়েবসাইটে সামান্য পার্থক্য থাকতেই পারে। কারণ সোনার বাজারদর সারাক্ষণই ওঠানামা করে এবং বিভিন্ন সাইটে আপডেট হওয়ার সময়ও এক নয়।

তাই আপনি যদি আজ সোনা কিনতে দোকানে যান, তাহলে দোকানের দেওয়া সেই সময়ের  রেট অবশ্যই জেনে নেবেন।

২২ ক্যারেট সোনার দাম

এবার আসি ২২ ক্যারেট সোনায়।

গয়না কেনার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে ২২ ক্যারেট সোনার গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ সাধারণত গয়না তৈরিতে ২২ ক্যারেট সোনা বেশি ব্যবহৃত হয়।

 Google-এর সার্চ রেজাল্টে ২২ ক্যারেট সোনার দাম প্রায় ₹১৩,৯৬৪ প্রতি গ্রাম দেখা যাচ্ছিল।

এরপর Goodreturns-এর Kolkata Gold Rate পেজে গিয়ে ২২ ক্যারেটের দাম দেখা যায় ₹১৩,৯৩০ প্রতি গ্রাম।

অর্থাৎ এখানেও Google-এর তথ্যের সঙ্গে Goodreturns-এর রেটে সামান্য পার্থক্য রয়েছে।

দাম দুটির মধ্যে পার্থক্য খুব বেশি নয়। কিন্তু আপনি যদি ১০ গ্রাম বা তার বেশি সোনা কেনেন, তখন এই ছোট পার্থক্যটাও মোট দামের ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারে। আমি বিষয়টা আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাইছি জাস্ট ।

১৮ ক্যারেট সোনার দামও দেখে নিন

অনেকে শুধু ২২ ও ২৪ ক্যারেটের দাম দেখেন। কিন্তু ১৮ ক্যারেট সোনার দামও অনেকের জন্য গুরুত্বপূর্ণ।

১৮ ক্যারেট সোনায় অন্য ধাতুর পরিমাণ তুলনামূলক বেশি থাকে। তাই ২২ বা ২৪ ক্যারেটের তুলনায় এর প্রতি গ্রামের দাম কম।

তবে শুধু দাম কম দেখেই ১৮ ক্যারেটকে ভালো বা খারাপ বলা ঠিক হবে না। আপনি কী ধরনের গয়না কিনছেন, কী কাজে ব্যবহার করবেন এবং আপনার বাজেট কত—এসব বিষয়ও দেখতে হবে।

১ ভরি সোনার দাম কত হতে পারে?

আমাদের বাংলায় এখনও অনেকে সোনার হিসাব ভরি দিয়ে করতে ভালোবাসেন। এক ভরি সোনা আনুমানিক ১১.৬৬৪ গ্রাম ধরা হয়।

 আমি ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ₹১৩,৯৩০ ধরে ক্যালকুলেটরে হিসাব করেছি।

₹১৩,৯৩০ × ১১.৬৬৪ = ₹১,৬২,৪৭৯.৫২

অর্থাৎ হিসাব অনুযায়ী ২২ ক্যারেট সোনার এক ভরি বা ১১.৬৬৪ গ্রামের দাম প্রায় ₹১,৬২,৪৮০।

তবে একটা কথা খুব পরিষ্কার করে বলি—এটি শুধুমাত্র সোনার বেস রেট ধরে করা হিসাব।

আপনি যদি দোকান থেকে গয়না কিনতে যান, তাহলে এই দামের সঙ্গে আরও কিছু খরচ যোগ হবে ।

গয়না কিনতে গেলে শুধু সোনার দাম দিলেই হয় না

এই জায়গাটাতেই অনেকের ভুল হয়।

অনলাইনে আমরা যখন দেখি ২২ ক্যারেট সোনার দাম ₹১৩,৯৩০ প্রতি গ্রাম, তখন অনেকেই মনে করেন ১০ গ্রাম সোনা কিনলে শুধু ₹১,৩৯,৩০০ দিলেই হয়ে যাবে।

আসলে গয়না কেনার সময় হিসাবটা এত সহজ নয়।

সোনার মূল দামের সঙ্গে সাধারণত মেকিং চার্জ যোগ হয়। গয়নার ডিজাইন, কাজের ধরন এবং দোকানের নিয়ম অনুযায়ী এই মেকিং চার্জ আলাদা হতে পারে।

তারপর GST-ও রয়েছে।

তাই অনলাইনে যে Gold Rate দেখা যায়, সেটিকে গয়নার চূড়ান্ত বিল হিসেবে ধরে নেওয়া ঠিক না ।

ধরুন আপনি একটি সুন্দর ডিজাইনের হার বা বালা কিনতে গেলেন। সোনার ওজন দেখে হিসাব করলেন, কিন্তু দোকানের বিল হাতে পাওয়ার পরে দেখলেন দাম অনেকটাই বেশি। তখন অবাক হওয়ার কিছু নেই। কারণ সোনার দামের পাশাপাশি মেকিং চার্জ ও প্রযোজ্য কর যোগ হয়েছে।

তাই সোনা কেনার আগে দোকানদারকে সরাসরি জিজ্ঞাসা করুন—

আজকের ২২ ক্যারেট রেট কত?

মেকিং চার্জ কত?

GST কত?

সব মিলিয়ে আমার মোট বিল কত হবে?

এই চারটি প্রশ্ন করলেই অনেকটা পরিষ্কার হিসাব পাওয়া যায়।

Google-এর দাম আর ওয়েবসাইটের দামে পার্থক্য কেন?

 আমি ইচ্ছা করেই প্রথমে Google সার্চ করেছি।

কারণ আমরা সাধারণ মানুষ যখন সোনার দাম জানতে চাই, বেশিরভাগ সময় প্রথমেই Google-এ সার্চ করি।

কিন্তু Google-এ যে তথ্য আসে, সেটি সবসময় একই উৎস থেকে একই সময়ে আপডেট হয়েছে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

 Google-এর ফলাফলে ২৪ ক্যারেটের দাম প্রায় ₹১৫,২৩৪ এবং ২২ ক্যারেটের দাম প্রায় ₹১৩,৯৬৪ দেখাচ্ছিল।

আবার Goodreturns-এর পেজে ২৪ ক্যারেট প্রায় ₹১৫,১৯৭ এবং ২২ ক্যারেট প্রায় ₹১৩,৯৩০ দেখা যায়।

এই সামান্য পার্থক্য দেখে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।

বরং সোনা কেনার সময় একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে দাম মিলিয়ে নেওয়া ভালো।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—দোকানে যাওয়ার আগে সেই সময়ের স্থানীয় বাজারদর জেনে নিন।

সোনার দাম কমবে, নাকি আরও বাড়বে?

এই প্রশ্নটাই এখন অনেকের মাথায়।

সত্যি কথা বলতে কী, আগামী দিনে সোনার দাম ঠিক কত হবে সেটা নিশ্চিত করে বলা কারও পক্ষেই সম্ভব নয়।

আন্তর্জাতিক বাজার, ডলারের দাম, সুদের হার, ভূ-রাজনৈতিক পরিস্থিতি, বিনিয়োগকারীদের চাহিদা—অনেক বিষয় সোনার দামের উপর প্রভাব ফেলে।

তাই আজ দাম একটু কমেছে দেখে সবাই কিনে ফেলবেন, আবার কাল দাম বাড়বে ভেবে তাড়াহুড়ো করে কিনবেন—দুটোর কোনোটাই না করাই ভালো।

আপনার প্রয়োজন থাকলে, বাজেটের মধ্যে এবং ভালোভাবে হিসাব করে সোনা কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সোনা কেনার আগে কয়েকটি কথা মনে রাখুন

সোনা কিনতে গেলে শুধু দাম দেখলেই হবে না।

BIS Hallmark আছে কি না দেখুন। গয়নার ক্ষেত্রে HUID নম্বর যাচাই করুন। বিল অবশ্যই নিন এবং বিলে সোনার ক্যারেট, ওজন, মেকিং চার্জ ও অন্যান্য খরচ পরিষ্কারভাবে লেখা আছে কি না দেখে নিন।

বিশেষ করে পুরনো সোনা বদলে নতুন গয়না নেওয়ার সময়ও হিসাবটা ভালোভাবে বুঝে নেবেন।

কারণ সোনা এমন একটা জিনিস, যেখানে এক-দুই হাজার টাকার হিসাবও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে আজকে আমরা খুব সাধারণভাবেই একটা বিষয় দেখানোর চেষ্টা করেছি—কলকাতায় আজ সোনার দাম কত এবং সেই দাম ধরে এক ভরি সোনার আনুমানিক মূল্য কত হতে পারে।

 Goodreturns-এর রেট অনুযায়ী ২২ ক্যারেট সোনার দাম যদি ₹১৩,৯৩০ প্রতি গ্রাম ধরা হয়, তাহলে ১১.৬৬৪ গ্রাম অর্থাৎ এক ভরির দাম প্রায় ₹১,৬২,৪৮০।

তবে মনে রাখবেন, এটি শুধু সোনার মূল দামের হিসাব। গয়না কিনতে গেলে মেকিং চার্জ, GST এবং অন্যান্য প্রযোজ্য খরচ যোগ হতে পারে।

আর একটা কথা—সোনার দাম প্রতিদিন বদলাতে পারে। তাই এই লেখাটি পড়ার পরে আপনি যদি সত্যিই সোনা কিনতে বের হন, তাহলে দোকানে যাওয়ার আগে সেই সময়ের সর্বশেষ রেট অবশ্যই যাচাই করে নেবেন।

সোনা শুধু একটা ধাতু নয়। আমাদের কাছে এটা অনেক সময় মায়ের গয়না, মেয়ের বিয়ের সঞ্চয়, সংসারের কঠিন সময়ে ভরসা কিংবা বহু বছরের জমানো টাকার একটা অংশ।

তাই সোনা কিনুন, কিন্তু দামটা বুঝে, হিসাবটা বুঝে এবং হলমার্ক দেখে।

আজকের সোনার দাম নিয়ে আপনার কী মত? দাম আরও বাড়বে বলে মনে করছেন, নাকি কিছুটা কমার অপেক্ষায় আছেন? কমেন্টে জানাতে পারেন।

নিচে ক্যালকুলেটর লিংক দিলাম নিজেই সোনার হিসাব বুঝে নিতে পারবেন :https://www.indiatost24.com/2026/08/httpsindiatost24.comgold-price-calculator.html

আজকের ভিডিও :

নবীনতর পূর্বতন