Weather in Kolkata Today
আরও পোস্ট লোড করুন
কোনো ফলাফল পাওয়া যায়নি
Weather in Kolkata Today লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান whatsapp
Weather in Kolkata Today লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

আজকের আবহাওয়ার খবর কলকাতা ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ২৫ শে অক্টোবর

Weather update kolkata 

কলকাতা আকাশ জুড়ে মেঘ দেখতে পাচ্ছি

বর্তমান তাপমাত্রা ~ ৩২© কাছাকাছি।

আগামী ঘন্টাগুলোয় আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে – বর্তমানে মেঘ থাকলেও পারে কিন্তু ৬টা থেকে রাতভর আকাশ সাধারণত খোলা বা 'মোস্টলি ক্লিয়ার' হবে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসবে – রাতের মাঝামাঝি সময়ে~২৬°C-এর মতো হতে পারে।

আজ কলকাতা এবং কলকাতা সংলগ্ন এরিয়ায় ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, তবে মেঘলা ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে।

আগামীকাল সারা দিনের একটা আপডেট: 

 দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা অথবা আংশিক মেঘ থাকবে। মাঝারি বা মোটা বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির কাছে। দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা সামান্য থাকলেও বজ্রবিদ্যুৎসহ ঝড়র কোন সম্ভাবনা নেই আবাহ অফিসের আপডেট অনুযায়ী। তবে ভরে হালকা কুয়াশা বা মায়াবী মেঘ থাকা সম্ভবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগণায়। ভোরের কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম হতে পারে তাই গাড়ি চালানো বা বাইক চালানোর কাজ করলে একটু সচেতন থাকবেন আর দিনের রোদে বেশিক্ষণ না থাকাই ভালো। সবাই নিরাপদে থাকুন আর উপভোগ করুন আবহাওয়ার আপডেট। আজকের মত এটুকু কালকে আবার আবহাওয়ার নতুন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।

রবিবার, অক্টোবর ১২, ২০২৫

আজ কলকাতার আবহাওয়া কেমন? | Kolkata Weather Update Today 12 October 2025

 


আজ কলকাতা ও আশপাশের আবহাওয়ার সার্বিক আপডেট (১২ অক্টোবর ২০২৫)

সকাল থেকেই কলকাতার আকাশে একটু মেঘের খেলা দেখা যাচ্ছে। হালকা রোদ উঠলেও সেই রোদ পুরোপুরি উজ্জ্বল নয়, মেঘ মাঝে মাঝেই ঢেকে দিচ্ছে।

 দুপুরের দিকে আর্দ্রতা কিছুটা বাড়বে, ফলে একটু গরম গরম লাগতে পারে। তবে বিকেলের পর থেকেই হালকা ঠান্ডা হাওয়া বইবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

🌤️ আজকের সর্বোচ্চ তাপমাত্রা:* প্রায় ৩৩°C

🌥️ সর্বনিম্ন তাপমাত্রা:* প্রায় ২৬°C

💧 আর্দ্রতা:* সকাল ও দুপুরে থাকবে প্রায় ৭০% থেকে ৮০% পর্যন্ত

🌧️ বৃষ্টি সম্ভাবনা: দুপুরের পর বা বিকেলের দিকে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে — বিশেষ করে দক্ষিণ ও পূর্ব কলকাতার এলাকায় (যেমন গড়িয়া, কসবা, বেহালা, নিউটাউন অঞ্চলে)।

রাতের দিকে আকাশ বেশিরভাগ সময় আংশিক মেঘলা থাকবে, তবে বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। 

#KolkataWeather #WeatherUpdate #কলকাতা_আবহাওয়া #আজকের_আবহাওয়া #RainAlert #WeatherToday*