Adsence

সোনার দাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান whatsapp
সোনার দাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, অক্টোবর ২২, ২০২৫

Gold Price Crash 2025: গত পাঁচ বছরে সবচেয়ে বড় পতন এবং কারণগুলো

Gold Price Crash 2025: গত পাঁচ বছরে সবচেয়ে বড় পতন এবং কারণগুলো

 সোনা নিয়ে আজ সারা বিশ্বজুড়ে চর্চা! টানা দ্বিতীয় দিন ধরে নামছে সোনার দাম- আর এই পতনটা এত বড়, যা নাকি গত পাঁচ বছরে দেখা যায়নি!

গত সোমবার পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম পৌঁছে গিয়েছিল সর্বকালের রেকর্ড উচ্চতায়- প্রায় ৪,৩৮১ ডলার!

কিন্তু তারপর হঠাৎই বাজারে ধস। মঙ্গলবার একদিনেই সোনার দাম ৫ শতাংশের বেশি পড়ে যায়, যা ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় পতন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters ও European Business Magazinel

বিশেষজ্ঞদের ভাষায়, এটা "একটা হেলদি কারেকশন"

মানে সোনার দামের এই পতনটা অপ্রত্যাশিত হলেও বাজারের স্বাভাবিক ছন্দেরই অংশ।

কারণ গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম টানা বাড়ছিল, ফলে অনেক বড় বিনিয়োগকারী এখন মুনাফা তুলে নিচ্ছেন যেটা বাজারে অস্থিরতা তৈরি করছে।

এই ধসের পেছনে কয়েকটা বড় কারণ কাজ করছে -

মার্কিন ডলার হঠাৎ শক্তিশালী হয়েছে, ফলে অন্যমুদ্রায় সোনার দাম তুলনামূলক বেশি পড়ে যাচ্ছে। অনেক বিনিয়োগকারী রেকর্ড দামের পর "profit booking" শুরু করেছেন অর্থাৎ লাভ তুলে নিচ্ছেন। আন্তর্জাতিকভাবে যুদ্ধ বা অর্থনৈতিক ভয় কিছুটা কমেছে, তাই 'safe haven' হিসেবে সোনার প্রতি আগ্রহ সাময়িকভাবে কমেছে।

বুধবার, অক্টোবর ০৮, ২০২৫

আজকের সোনার দাম বাড়ার প্রধান কারণ | Why Gold Price is Rising Today in India !!!



 সোনার দাম যে বেড়ে চলেছে, আর এই বাড়ার প্রধান কারণগুলো চলুন দেখে নিই | 

সাম্প্রতিক সময়ে ভারতের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে — প্রতি 10 গ্রামে(24K) ₹1,23,170 ছুঁয়েছে।(Good returns site)

কিন্তু প্রশ্ন হচ্ছে — আসলে কেন সোনার দাম এতটা বেড়ে যাচ্ছে?


⃣ আন্তর্জাতিক বাজারের প্রভাব:

সোনা একটি গ্লোবাল কমোডিটি। তাই ইউরোপ বা আমেরিকার বাজারে দাম বাড়লেই ভারতের বাজারেও তার প্রভাব পড়ে। বিদেশে দাম বাড়লে আমদানি খরচও বেড়ে যায়, ফলে আমাদের দেশেও সোনার মূল্য বৃদ্ধি পায়।


⃣ মুদ্রাস্ফীতি ও দুর্বল রুপি:

যখন মুদ্রাস্ফীতি বাড়ে, টাকার মূল্য কমে যায় — তখন মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝোঁকে। আবার রুপি দুর্বল হলে (ডলারের তুলনায়) আমদানি খরচ আরও বেড়ে যায়, যা সরাসরি সোনার দামে প্রতিফলিত হয় ফলস্বরূপ সোনার দাম বেড়ে যায় ।


⃣ উৎসব ও বিবাহ মৌসুমের চাহিদা:

ভারতে সোনা শুধু বিনিয়োগ নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। উৎসব ও বিয়ের মৌসুমে গয়না কেনার প্রবণতা বেড়ে যায়, যা বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি করে এবং দামের ওপর চাপ ফেলে।


⃣ বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা:

যুদ্ধ, কূটনৈতিক টানাপোড়েন, বা মন্দার মতো পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সোনাকে “Safe Haven” বা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেন। ফলে এই সময়গুলোতে সোনার দাম দ্রুত বাড়তে দেখা যায়।


⃣ কেন্দ্রীয় ব্যাংক ও ETF বিনিয়োগ:

বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভে সোনার পরিমাণ বাড়াচ্ছে। এছাড়া সোনা-ভিত্তিক ETF এ বিনিয়োগ বাড়লে বাজারে সাপ্লাই কমে গিয়ে দাম বৃদ্ধি পায়।


📊 বিভিন্ন নির্ভরযোগ্য সোর্সের রিপোর্ট অনুযায়ী, বর্তমান মুদ্রাস্ফীতি, দুর্বল রুপি, এবং বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা — এই তিনটি কারণই সোনার দামের বৃদ্ধির মূল চালক।


💬 অর্থাৎ, বিশ্ব অর্থনীতি যত অস্থির হবে, সোনা ততই বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয় হয়ে উঠবে অর্থাৎ সোনাকে সেফ ইনভেস্টমেন্ট হিসাবে বেছে নেবে ।


🎥 নিচে দেওয়া ভিডিওটি দেখলে আজকের সোনার দাম ও বিস্তারিত বিশ্লেষণ পাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধন্যবাদ! 👇