F

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা ও সাংবাদিকদের পেনশন দ্বিগুণ ঘোষণা রাজ্য সরকারের | IndiaTost24

 

নবান্নের অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাস্থ্য বিমা ও পেনশন নিয়ে ঘোষণা
নবান্নের অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাস্থ্য বিমা ও পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

সাংবাদিকদের স্বাস্থ্য বিমা ও পেনশন বৃদ্ধি


আজ পশ্চিমবঙ্গের সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য একগুচ্ছ ঘোষণা করল রাজ্য সরকার। কলকাতার প্রেস ক্লাবের সভাপতি সহ বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে স্বাস্থ্য বিমা কার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রবীণ সাংবাদিকদের মাসিক পেনশন ২৫০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ৫০০০ টাকা করার কথা ঘোষণা করা হয়েছে।

 ১. স্বাস্থ্য বিমা: স্বাস্থ্যসাথী বনাম আয়ুষ্মান ভারত

আজ এই অনুষ্ঠানে জানানো হয় যে  রাজ্যের প্রায় ১৭০০ হাসপাতালে স্বাস্থ্যসাথীর মাধ্যমে  চিকিৎসার সুযোগ পাওয়া যেত । বর্তমান সময়ে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা মিলে রাজ্যের প্রায় ১৯০০ হাসপাতালে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই রোগীরা চিকিৎসার সুযোগ পাবেন । আর এই বীমার মাধ্যমে  আপটু ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। সাংবাদিক ও তার পরিবার এই বীমার সুযোগ সুবিধা পাবে। সবথেকে বড়ো ব্যাপার  আয়ুষ্মান ভারতের মাধ্যমে দেশের প্রায় ৩৮ হাজার হাসপাতালে (যেমন সিএমসি ভেলোর, টাটা ক্যানসার হাসপাতাল, চণ্ডীগড় পিজিআই, হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরের হাসপাতাল) এই সুবিধা পাওয়া যাবে।

 ২. সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধা ও নিয়মাবলী

যাঁরা ইতিমধ্যে আয়ুষ্মান ভারতে নথিভুক্ত আছেন, তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড নেওয়ার প্রয়োজন নেই। তবে যাঁরা আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারেননি, তাঁদের এই বিশেষ বিমা কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া নিউজডেস্কে কাজ করেন এবং যাঁদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নেই, তাঁদের কেও  এই প্রকল্প মধ্যে আনা হয়েছে ।

 ৩. সাংবাদিকদের মাসিক পেনশন বৃদ্ধি

অবসরপ্রাপ্ত বা প্রবীণ সাংবাদিকদের জন্য বড় স্বস্তির খবর শুনিয়েছে আজ  রাজ্য সরকার। আগে সাংবাদিকদের মাসিক দেওয়া হতো ২৫০০ টাকা। 

২০২৬ সালের ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে এই পেনশনের পরিমাণ দ্বিগুণ অর্থাৎ ৫০০০ টাকা করা হচ্ছে। পোর্টাল চালু করা হয়েছে এবং নতুন নিয়মে আবেদন প্রক্রিয়া সারতে হবে । এছাড়া দুর্গাপূজা উপলক্ষে কলকাতার ও জেলার সাংবাদিকদের জন্য বিশেষ উৎসব ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। আগে, পুজোর সময় এই ভাতা দেয়া হতো দু হাজার টাকা করে কলকাতার সাংবাদিকদের এবং জেলার সংবাদিকদের ১০০০ টাকা  করে দেওয়া হতো। সেটা এবার থেকে ৩০০০ করে সকলে পাবে।

 অনুষ্ঠান ও প্রশাসনিক উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনিক আধিকারিকরা। পুরো প্রক্রিয়াটির দেখভাল ও নেতৃত্বে রয়েছেন সিনিয়র আইএএস মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। সরকারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে গঠনমূলক সমালোচনার আহ্বান জানানো হয়।

ভিডিওতে পুরো অনুষ্ঠান ও বিস্তারিত বক্তব্য দেখুন

নবান্নের অনুষ্ঠানের পুরো ভিডিও এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখতে নিচের YouTube ভিডিওটি দেখুন।


নবীনতর পূর্বতন