F

আজ ২৮ আগস্ট ২০২৬ সোনার দাম কত? ২২K ও ২৪K গোল্ডের দাম, ১ ভরির হিসাব

 

আজ ২৮ আগস্ট ২০২৬ ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম
২৮ আগস্ট ২০২৬ আজকের ২২K ও ২৪K সোনার দাম

আজ আমরা দেখে নেব যে ২৮ শে আগস্ট ২০২৬ সোনার কি দাম চলছে , গতকালকে কি দাম  ছিল এবং তার সঙ্গে সঙ্গে আজকের  ব্লগে আমরা কিন্তু জানব এক ভরি শোনায় কত আনা রতি ও পয়েন্ট হয়।

আজ ২৮শে আগস্ট ২০২৬, ২৪ ক্যারেট গোল্ডের আজকে এক গ্রামের দাম চলছে ১৬২৯৭ টাকা এবং দশ গ্রামের দাম চলছে ১ লক্ষ ৬২ হাজার ৯৭০ টাকা।

২২ ক্যারেট গোল্ড এ আজকে এক গ্রামের দাম চলছে ১৪ হাজার ৯৩৯ টাকা আর দশ গ্রামের দাম চলছে এক লক্ষ ৪৯ হাজার ৩৯০ টাকা। 

এক vorir আজ অনলাইন প্রাইস দেখাচ্ছে এক লক্ষ ৭৪ হাজার ২৪৮ টাকা ৪৯ পয়সা। ২২ ক্যারেট গোল্ড এর এক গ্রাম দামের সঙ্গে আমরা ইলেভেন পয়েন্ট সিক্স ফোর গ্রাম গুনিত করলাম কারণ 11.664 গ্রামে এক ভরি হয়। 

আমাদেরই দামের আপডেট টা আজকে গুড রিটার্ন সাইট থেকে নেওয়া। 

গত কালকের দিকে যদি আমরা নজর রাখি অর্থাৎ ২৭ আগস্ট ২০২৬ 

২৪ ক্যারেট গোল্ড এর দশ গ্রামের দাম ছিল এক লক্ষ ৬২ হাজার ৯৮০ টাকা আর ২২ ক্যারেট গোল্ড এর গতকালকে দশ গ্রামের দাম ছিল এক লক্ষ ৪৯ হাজার ৪০০ টাকা। 

সোনার দাম হিসাব করতে চান?


বর্তমান সোনার দাম অনুযায়ী আপনার প্রয়োজনীয় পরিমাণ সোনার মোট দাম কত হবে, তা সহজেই হিসাব করুন আমাদের Gold Price Calculator-এর মাধ্যমে।


 Gold Price Calculator: https://www.indiatost24.com/2026/08/gold-price-calculator.html

২২K ও ২৪K সোনার মধ্যে main পার্থক্য

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বেশি বিশুদ্ধ হয় । সাধারণভাবে ২৪K সোনায় প্রায় ৯৯.৯% বিশুদ্ধতা থাকে। অন্যদিকে ২২ ক্যারেট সোনায় প্রায় ৯১.৬% সোনা থাকে এবং বাকি অংশে অন্যান্য ধাতু মেশানো হয়। তাই ২৪K সোনা তুলনামূলকভাবে বেশি নরম হওয়ায় সাধারণ গয়না তৈরিতে ২২K সোনা বেশি ব্যবহার করা হয়।

২২K সোনা দিয়ে আংটি, হার, চুড়ি, কানের দুলসহ বিভিন্ন ধরনের গয়না তৈরি করা হয়। ২৪K সোনা সাধারণত কয়েন, বার বা বিনিয়োগের ক্ষেত্রে বেশি দেখা যায়।

সহজভাবে বললে, ২৪K  বেশি বিশুদ্ধ সোনা, আর ২২K  গয়না তৈরির জন্য ব্যবহার করা হয় 

এবার আমরা এক ভরি সমান আনা, রতি, পয়েন্টের হিসাবটা দেখে নেব 

আমরা দোকানে যখন সোনা কেনা বা বেচতে  দেখি তখন ভরি, আনা,পয়েন্ট নিয়ে  হিসাব হয়। এই শব্দগুলো কিন্তু আমাদের অনেকের কাছেই কিন্তু নূতন, এটা অনেক কঠিন মনে হয় বা আমরা এই টার্মসগুলোর সাথে পরিচিত নয়। তা আজকে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। 

প্রথমত এক ভরি সোনা সমান কত আনা হয়

 এক ভরি সমান ষোল আনা হয়। আরেকটু যদি আমরা খোলাখুলি ভাবে বলি, এক ভরিকে যদি 16 দিয়ে সমান ভাগ করা হয় তাহলে প্রতিটি ভাগকে  বলা হয় এক আনা। 

বার দেখব যে এক ভরিতে কত রতি হয় 

এক ভরি সমান 96 রতি হয়। তাহলে একটু হিসাবটা দেখি  কেমন হয় এক রতি  সমান ষোলো আনা হয়। সেই ষোল আনাকে যদি আমরা ছয়  দিয়ে গুন করি তাহলে 96 রতি হয়। 

এবার দেখব যে এক ভরিতে কত পয়েন্ট হয় 

পয়েন্ট হল আরও ছোট হিসাবের  একক। এক রতি সমান দশ পয়েন্ট। এক ভরি সমান ৯৬ রতি সমান সমান 960 পয়েন্ট। আরেকটু ভেঙ্গে যদি বলি, এক ভরি সোনার মধ্যে মোট ৯৬০ পয়েন্ট থাকে 

এবার চলে আসি এক ভরি সোনা সমান কত গ্রাম। 

এক ভরি সোনার সমান 11.664 গ্রাম। 

আমাদের এই উপরের হিসাবটা জানা খুবই দরকার কারণ গয়না কিনতে গেলে শুধু আমাদের ভরিতে হয় এমন না ভরির  সঙ্গে ছোট ছোট হিসাব একটা পয়েন্টের হিসাব পর্যন্ত জুড়ে দামটা হয়, তাহলে আমাদের এই টার্মসগুলো সম্বন্ধে জানা থাকলে আমরা দামটাও সহজে বুঝতে জানতে পারব।

সোনার পরিমাণসমান
১ ভরি১৬ আনা
১ ভরি৯৬ রতি
১ ভরি৯৬০ পয়েন্ট
১ ভরি১১.৬৬৪ গ্রাম
১ আনা৬ রতি
১ আনা৬০ পয়েন্ট
১ রতি১০ পয়েন্ট
১ পয়েন্ট০.০১২১৫ গ্রাম

এবার আমরা জেনে নেব সোনা কিনতে গেলে জিএসটি কত দিতে হয়? 

সোনার  মূল যে দামটা হয় সেই দামের উপর থ্রি পার্সেন্ট জিএসটি দিতে হয়। আর মেকিং চার্জ যেটা হয় সেই মেকিং চার্জের উপরে ফাইভ পারসেন্ট জিএসটি দিতে হয়। 

তাহলে ২২,২১,১৮,৯ যে ক্যারেট গোল্ড হল না কোনো গহনা কেনার সময় GST এবং making add হয় সঙ্গে।

ছোট্ট একটি নোট: সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হতে পারে তাই এই হিসাবটি ওজন বোঝার জন্য শুধু বর্তমান বাজারে আলাদা আলাদা দোকান ভেদে দাম বেশি কম  হতে পারে অর্থাৎ প্রতিটা জায়গায় দাম যে একই হবে এমন নয় সেই জন্য নিজে থেকে ভালো করে যাচাই করে কেনাবেচা করা উচিত।

নবীনতর পূর্বতন