আজ কলকাতায় সোনার দাম কত ২২ ও ২৪ ক্যারেটের রেট জানুন
আজ ২২ শে আগস্ট ২০২৬, কলকাতায় সোনার দাম নিয়ে ক্রেতাদের মধ্যে জানার আগ্রহ রয়েছে। গহনা কেনার আগে ২২ ক্যারেট ২৪ ক্যারেট ও ১৮ ক্যারেটের সোনার বর্তমান বাজার মূল্য কি চলছে জেনে নেওয়া খুবই জরুরী ।
কলকাতায় আজকে সোনার দাম
২৪ ক্যারেট গোল্ডের পার গ্রাম দাম চলছে ১৬৩০৯ টাকা, ২২ ক্যারেট গোল্ডের পার গ্রাম দাম চলছে ১৪৯৫০ টাকা এবং ১৮ ক্যারেট গোল্ড এর পার গ্রাম দাম চলছে ১২২৩২ টাকা, গুড রিটার্ন সাইট অনুযায়ী আপডেট টা দিলাম।
১০ গ্রাম করে সোনার দাম
২৪ ক্যারেট — ₹১,৬৩,০৯০
২২ ক্যারেট — ₹১,৪৯,৫০০
১৮ ক্যারেট — ₹১,২২,৩২০
Making Charge ও GST ছাড়া ।
একটা জিনিস যেটা আমরা দেখেছি 22 ক্যারট গোল্ডের তুলনায় ২৪ ক্যারেট গোল্ডের দাম বেশি। এর প্রধান কারণ হলো ২৪ ক্যারেটের বিশুদ্ধতা বেশি অর্থাৎ ২৪ ক্যারেট মানে হল 99.99 শতাংশ পিওর ।
ঠিক সেখানেই ২২ ক্যারেট মানে ৯১.৬০% পিওর।
এর মাঝখানে একটা কথা বলি যেটা খুবই গুরুত্বপূর্ণ আজ বাইশে আগস্ট আপনি যদি কোন কেনাকাটা করতে যান তবে আপনার পছন্দের জুয়েলার্সে গিয়ে সেই সময়ে সর্বশেষ রেট টা আগে জেনে নেবেন। এটাই হচ্ছে পারচেজ করার নিয়ম কারণ স্থান ভেদে দোকান ভেদে দামের তারতম হয়।
আজকে আমরা আসবো এই ২২ ক্যারেট সোনাটা আসলে কি বা কি কি থাকে চলুন দেখে নেওয়া যাক
২২ ক্যারেট সোনাতে সাধারনত গয়না তৈরি হয় কারণ ২২ ক্যারেট সোনায় ৯১.৬% বিশুদ্ধ সোনা থাকে এবং বাকি অন্যান্য ধাতু মেশানো হয় কারণ এই অন্যান্য ধাতু মেশালেই তবে সেটা শক্তপোক্ত হয় ফলে গহনা তৈরি করা সহজ হয়।
আংটি, হার, কানের দুল, চুড়ি, বালা ইত্যাদি অলংকার তৈরিতে সাধারণত ২২ ক্যারেট সোনার বেশি ব্যবহার হয় আমাদের এদিকে।
এবার চলে আসি ২৪ ক্যারট সোনার ব্যবহারের ক্ষেত্র। 24 ক্যারেট সোনা বেশি বিশুদ্ধ তুলনামূলকভাবে নরম হয়। কয়েন বা বারের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় । ২২ ক্যারেটের তুলনায় সব সময় ২৪ ক্যারেটের দাম বেশি হয় সেই জন্য।
সোনার দাম কোনো এত গুরুত্ব পূর্ন
আজকের দিনে ঠিক নিউসপেপারটা নিয়ে চা খেতে খেতে সব খবরের সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু একবার চোখ বুলিয়ে নেয় সোনার দামে । এর আসল কারণ হলো সোনা শুধু গহনা হিসেবে ব্যবহৃত হয় না বহু মানুষ একটা দীর্ঘমেয়াদী সম্পদ হিসেবেও দেখেন এটা। ফলে সোনার দাম বাড়লে বা কমলে সাধারণত সকলের মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা যায় ।
এবার আসি একটা বিশেষ আলোচনায়, আমরা যে সোনার দাম অনলাইনে দেখি সেখানে কিন্তু সোনার দামটাই থাকে কিন্তু যখন আমরা কিনতে যাব অর্থাৎ গহনা হিসাবে নেব সে ক্ষেত্রে সোনার যে দাম হবে সেই দামের উপরে ৩ পার্সেন্ট জিএসটি চার্জ অ্যাড হবে এবং একটা মেকিং চার্জ হয় ১০ থেকে ২৫% এর মধ্যে থাকে আবার ৫% জিএসটি লাগে ওই মেকিং চার্জ এর এমাউন্ট এর উপর ।
তাই সর্বদা কেনার আগে খুব ভালোভাবে হিসাব বুঝে কেনা যুক্তিযুক্ত।
সোনা কেনার আগে কোন কোন বিষয় আগে দেখে নেবেন
বর্তমান দিনে অবশ্যই হলমার্ক ও HUID দেখে সোনা কিনবেন কারণ হলমার্ক খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিআইএস হলমার্ক এবং ছয় সংখ্যার HUID দিয়ে BIS Care app দিয়ে HUID যাচাই করা যায় । ভবিষ্যতে যদি গহনা বিক্রি বা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এই হলমার্ক দেওয়া সোনা, বিল এগুলো খুবই কাজে লাগে ।
২২,২৪,১৮ কোন ক্যারেটের সোনা কিনছেন সেটা ভালো ভাবে যাচাই করে নেন ।
মেকিং চার্জ GST বিলে সঠিক ভাবে লিখে নেন।
সোনার দাম কোন কোন কারণে প্রতিনিয়ত বাড়ে কমে
আন্তর্জাতিক বাজার অর্থাৎ বিশ্ববাজারে সোনার দাম বাড়লে তার প্রভাব ভারতীয় বাজারেও পড়ে। দ্বিতীয়ত ডলারের মূল্য ভারতীয় টাকাও মার্কিন ডলার বিনিময় মূল্য পরিবর্তন হলেই সোনার আমদানি খরচের উপর প্রভাব ফেলে এবং দাম বাড়ে। তারপরে থাকছে চাহিদা ও যোগান অবশ্যই, উৎসব বিয়ের সময় সোনার চাহিদা বাড়লে এগুলোর কারণে দাম বাড়ে। তাছাড়া অর্থনীতি পরিস্থিতিতো থাকেই অর্থাৎ বিশ্ব অর্থনীতি সুদের হার মুদ্রাস্ফীতি এবং বাজারের অনিশ্চয়তার মত বিষয়গুলো কিন্তু সোনার দামে উঠানোর কারণ।
সোনা কেনার আগে যে ভুলগুলো করবেন না
আমি পয়েন্ট টু পয়েন্ট দিয়ে দিচ্ছি ২২ ক্যারেট না ২৪ ক্যারেট প্রথমে সেটা যাচাই করুন দ্বিতীয় হলমার্ক পরীক্ষা করুন তৃতীয় শোনার ওজন ভালোভাবে দেখুন চতুর্থ প্রতি গ্রাম বা প্রতি ১০ গ্রামের রেট ভালোভাবে জেনে নিন তারপর মেকিং চার্জ কত তা জিজ্ঞাসা করুন জিএসটি এবং অন্যান্য খরচ সম্পর্কে জানুন সম্পূর্ণ বিল সংগ্রহ করুন সম্ভব হলে একাধিক দোকানের দাম জানুন কারণ আমি সব ভিডিওতে বলি যে দোকান ভেদে স্থানভেদে দামের পরিবর্তন হয়।
প্রশ্ন: আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত?
উত্তর: আজ ২২ আগস্ট ২০২৬ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ₹১৪,৯৫০।
প্রশ্ন: আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কত?
উত্তর: আজ ২২ আগস্ট ২০২৬ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ₹১৬,৩০৯।
প্রশ্ন: আজ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম কত?
উত্তর: আজ ২২ আগস্ট ২০২৬ কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ₹১২,২৩২।
প্রশ্ন: ২২ ক্যারেট সোনা কত শতাংশ বিশুদ্ধ?
উত্তর: ২২ ক্যারেট সোনা সাধারণত ৯১.৬% বিশুদ্ধ সোনা থাকে । বাকি অংশে অন্যান্য ধাতু মেশানো হয়, যাতে গয়নাকে তুলনামূলকভাবে শক্ত ও টেকসই করা যায় ।
প্রশ্ন: ২৪ ক্যারেট সোনা কত শতাংশ বিশুদ্ধ?
উত্তর: ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বেশি বিশুদ্ধ। সাধারণত এটি প্রায় ৯৯.৯% বিশুদ্ধ হয়।
প্রশ্ন: গয়না কিনলে শুধু সোনার দামই দিতে হয়?
উত্তর: না। গয়না কেনার সময় সোনার দামের সাথে Making Charge, GST এবং অন্যান্য চার্জ যোগ হতে পারে। তাই কেনার আগে সম্পূর্ণ বিলের হিসাব দেখে নেওয়া উচিত।
অবশেষে বলবো এই প্রতিবেদনে উল্লেখ করা সোনার দাম বাজারে পাওয়ার তথ্যের ভিত্তিতে দেয়া হয়েছে সোনার দাম সময়ে সময়ে পরিবর্তিত হয়। গহনা কেনার আগে অবশ্যই যে জুয়েলার্সে যান না কেন সর্বশেষ রেট নিশ্চিত করে নেবেন আর এই লেখাটা কোন বিনিয়োগের পরামর্শ নয় এটা একটা প্রতিদিনের আপডেট।
