![]() |
| গুগলে হঠাৎ ডিজেল নিয়ে সার্চ বাড়ছে কেন? জানুন রাশিয়ার ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞার সঙ্গে ভারতের সম্পর্ক |
হঠাৎ করে আজ দেখা যাচ্ছে গুগলে ডিজেল নিয়ে অনেক সার্চ হচ্ছে কিন্তু কেন এতো সার্চ হচ্ছে?
গুগলে যখন কিছু ট্রেন্ডে চলে আসে তার মানে এক দুজন কেউ সার্চ করছে না। যখন একটা ভালো সংখ্যক মানুষ সার্চ করে কোন বিষয় অল্প সময়ের মধ্যে, দেখা যায় বিষয়টি ট্রেন্ডে চলে আসে। Diesel এটা সারা ভারতবর্ষে জুড়ে এই সার্চ টা হচ্ছে।
প্রথমে বিষয়টি দেখে আমার মনে হল তাহলে কি ডিজেলের দাম আবার বাড়তে চলেছে? আপনারা জানেন আমি Indiatost24 youtube চ্যানেলে প্রতিনিয়ত সোনার দাম, পেট্রোল-ডিজেলের দাম ইত্যাদির আপডেট দিয়ে থাকি।
বিষয়টি কিন্তু শুধু আজকে ১ লিটার ডিজেলের দাম কত বা কত বাড়লো তার উপরে নেই বিষয়টা গভীরভাবে দেখলে দেখা যাচ্ছে যে এর পিছনে জ্বালানি বাজারের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে।
এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে হঠাৎ ডিজেল নিয়ে কেন এত আলোচনা, রাশিয়া কি সিদ্ধান্ত নিয়েছে এর সঙ্গে ভারতের সম্পর্ক কোথায়? এর কারণে ভবিষ্যতে আমাদের দেশের ডিজেলের দামের কোন প্রভাব পড়তে পারে কিনা।
আজ ৩০ আগস্ট কলকাতায় ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা প্রতি লিটার। আজকে আমরা যে দামটা দেখছি গত কয়েকদিন ও এই একই দাম ছিল মোটামুটি একটা আপডেট তো দেওয়াই হয় আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল গুগলে গিয়ে আজকে ডিজেল নিয়ে যে সার্চ হচ্ছে সেটার মানে আজকে হঠাৎ করে দাম বেড়ে গেছে এটা না। তাহলে কেন এত মানুষ Diesel নিয়ে সার্চ করছে এবার সেই বিষয়টির দিকে যাব আমরা।
রাশিয়া ডিজেল রপ্তানি বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে। গত ২৯ শে আগস্ট দেশটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে ডিজেল, মেরিন ফুয়েল এবং কিছু গ্যাস অয়েল রপ্তানির উপর নিষেধাজ্ঞা ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত তারা বাড়িয়েছে। এই নিষেধাজ্ঞার সময় সীমা আগস্টের শেষ পর্যন্ত ছিল কিন্তু এখন সেটি আরো একমাস তারা বাড়িয়েছে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে দেশের আভ্যন্তরীণ জ্বালানির বাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে l
রাশিয়া বিশ্বের অন্যতম বড় ডিজেল রপ্তানিকারক দেশ তাই এত বড় একটি দেশ যখন আন্তর্জাতিক বাজারে ডিজেল পাঠানো কমিয়ে দেয় বা রপ্তানি আটকে রাখে তখন স্বাভাবিকভাবে অন্য দেশগুলোকে বিকল্প জায়গা থেকে ডিজেল কিনতে হয়। আর তখনই সেখানে ভারতের নাম সামনে আসছে। সাম্প্রতিক তুরস্কের ডিজেল আমদানিক দিকে তাকালে বিষয়টি আর পরিষ্কার হবে আমাদের। রাশিয়া থেকে ডিজেল সরবরাহ কমে যাওয়ার পরে তুরস্ক আমেরিকা এবং ভারত থেকে ডিজেল কেনা বাড়িয়েছে। আগস্ট মাসে তুরস্কের ভারত থেকে ডিজেল আমদানি রেকর্ড মাত্রায় পৌঁছেছে বলে রিটার্নস জানিয়েছে l
পুরো বিষয়টা এমন হচ্ছে রাশিয়া থেকে সরবরাহ কমেছে তারপর তুরস্কের মতো দেশকে অন্য দেশ থেকে ডিজেল কিনতে হচ্ছে। ভারত সেই জায়গায় একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসাবে সামনে এসেছে এই কারণে আন্তর্জাতিক বাজারে ভারতের তৈরির ডিজেলের গুরুত্ব এখন আরো বেশি করে আলোচনায় আসছে l
এখন বিষয় হল এই খবরটা ভালো না খারাপ
প্রতিটা জিনিসের দুটো দিক থাকে, একদিকে আন্তর্জাতিক বাজারে ডিজেলের চাহিদা বাড়লে ভারতের রিফাইনাদের জন্য রপ্তানির সুযোগ বাড়বে, পক্ষান্তরে ভারতের পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি জুলাই মাসে আগের বছরের এই সময় তুলনায় ৮% বেশি বেড়েছে বলে রিপোর্ট উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতির কারণে ভারতের রপ্তানি কারকদের জন্য পরিস্থিতি কিছুটা সুবিধা জনক হয়েছে। ভারত নিজের প্রয়োজনের জন্য শুধু জ্বালানি তৈরি করছে এমন নয় আন্তর্জাতিক বাজারেও ভারতীয় রিফাইনালদের তৈরি ফুয়েল এর চাহিদা আছে।
অন্যদিকে যদি আন্তর্জাতিক বাজারে ডিজেলের সরবরাহক হতে চাপ বাড়ে তাহলে ডিজেলের দাম ওঠানামা করতে পারে, তবে এখানে আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই মুহূর্তে এমন কোন তথ্য নেই যে আগামী কাল থেকেই ভারতের ডিজেলের দাম বেড়ে যাবে। তাই এখনই আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে এর পিছনে শুধু আন্তর্জাতিক রাজনীতি নেই, নিজের জ্বালানিয়ে তাদের বাজারেও সমস্যা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার বা রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে কিছু জায়গায় জ্বালানি উৎপাদনের সমস্যা হয়েছে এবং দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ নিয়ে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির রাশিয়া বাইরে ডিজেল পাঠানোর পরিবর্তে নিজেদের দেশের বাজারে জ্বালানি ধরে রাখতে চাইছে, পরিষ্কারভাবে বললে রাশিয়া এখন নিজের দেশের মানুষদের জন্য পর্যাপ্ত ফুয়েল নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলস্বরূপ রাশিয়ার কাছ থেকে আন্তর্জাতিক ভাবে যত পরিমাণ ডিজে লাগে পাওয়া যেত সেটা কমে যাচ্ছে আর একটা বড় সরবরাহকারী বাজার থেকে পণ্য কমলে অন্য দেশগুলোকে স্বাভাবিকভাবেই বিকল্প খুঁজতে হয়।
অবশেষে বলবো গুগলে এই হঠাৎ করে ডিজেল নিয়ে এত সার্চ দেখে যদি আপনার মনে হয়ে থাকে ডিজেলের দাম বেড়ে গেছে তাহলে আপাতত বিষয়টা সেটা নয় আজ কলকাতায় ডিজেলের দাম গত কয়েকদিন যা ছিল সেই জায়গাতেই আছে অর্থাৎ নিরানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটার। তবে আন্তর্জাতিক বাজারে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে সেটার দিকে নজর রাখতে হবে রাশিয়ার ডিজেল রপ্তানি বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে, সেই জায়গায় ভারতসহ অন্য দেশগুলো আন্তর্জাতিক বাজারে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুরস্কের মতো দেশ ইতিমধ্যে ভারত থেকে বেশি বেশি ডিজেল নিচ্ছে অলরেডি আপনারা সেটা দেখছেন l এবার দেখার আছে যে সেপ্টেম্বর মাসের রাশিয়ার এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে আন্তর্জাতিক বাজারে। তাই আজকে গুগলে ডিজেল নিয়ে সার্চ হওয়া টা কোন ট্রেন্ড নয় এর পিছনে আন্তর্জাতিক জ্বালানি বাজারের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত আছে।
