![]() |
| কৃষক বন্ধু স্ট্যাটাস অনলাইনে কীভাবে চেক করবেন |
কৃষক বন্ধু স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
আজকের ব্লগে আমরা দেখে নেব কিভাবে আমাদের কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা যায় অর্থাৎ আমাদের কৃষক বন্ধুতে যাদের আইডি ছিল আগে আবার অফিস থেকে বলাতে কাগজপত্র জমা করতে হয়েছে বা এমন আছেন যারা নতুন কাগজপত্র জমা করেছেন যাই হোক না কেন আপনাদের স্ট্যাটাস কিন্তু আপনি নিজেই চেক করে দেখে নিতে পারবেন।
কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে যাবেন
প্রথমে আমরা কোন সাইডে গিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটা জেনে নেব। আমরা গুগল এ গিয়ে সার্চ দেব কৃষক বন্ধু বলে এবং কৃষক বন্ধু বলে সার্চ দিলে প্রথমেই চলে আসবে https://krishakbandhu.wb.gov.in/ এইটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এটাতেই আমাদেরকে ক্লিক করতে হবে।
“নথিভুক্ত কৃষকের তথ্য” অপশন কোথায় পাবেন?
ঠিক নুতন যে পাতাটা খুলবে সেটাকে আমরা একটু উপরে তুলবো এবং তুললে দ্বিতীয় নাম্বারে দেখতে পাব নথিভুক্ত কৃষকের তথ্য সেখানে আমরা একটা ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা ছোট্ট পপ সাইট খুলে দেবে যেখানে ভোটার কার্ড,, আধার কার্ড, ব্যাংক একাউন্ট নাম্বার, কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এবং মোবাইল নাম্বার আমরা যে মাধ্যম দিয়ে আমাদের নিজেদের স্ট্যাটাস চেক করব সেটাতে ক্লিক করতে হবে সাধারণত আমরা সকলে ভোটার কার্ড টা দিয়েই চেকটা করিয়ে এখানে।
ভোটার কার্ড দিয়ে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নিয়ম
ধরুন আমরা যদি ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করি সে ক্ষেত্রে সেটা ক্লিক করবো, ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ভোটার কার্ডের যে আইডি নাম্বার আছে সেটা বসাতে হবে এবং বসানো হয়ে গেলে একটা বক্স থাকবে ছোট্ট তার পাশে লেখা থাকবে আমি রোবট নই সেখানে একটা ক্লিক করতে হবে। সঠিক ক্যাপচা তে ক্লিক করার পরে আমাদেরকে সার্চে ক্লিক দিতে হবে।
কৃষক বন্ধু স্ট্যাটাসে কী কী তথ্য দেখা যাবে?
তারপরেই কিন্তু আপনার ডিটেলটা চলে আসবে যেখানে কেবি আইডি থাকবে, নাম থাকবে আপনার, জেলা থাকবে, ব্লক থাকবে, গ্রাম পঞ্চায়েতের নাম থাকবে, গ্রামের নাম থাকবে এবং স্ট্যাটাসে লেখা থাকবে আপনার রিসেন্ট ফাইল স্ট্যাটাস।
“Pending at Agent” স্ট্যাটাসের অর্থ কী?
ধরুন স্ট্যাটাসে আছে pending এট এজেন্ট, মানে হলো আপনার আইডি ছিল আপনাকে আবার নথিপত্র জমা করতে বলেছে বা আপনি এপলাই করেছেন, যথারীতি নথিপত্র অফিসে গিয়ে জমা করে এসেছেন কিন্তু অফিসের তরফ থেকে এখনো সেটা সাবমিট হয়নি, সেক্ষেত্রে এটা যদি দেখা যায় তাহলে কিছু করার দরকার নেই অপেক্ষা করতে হবে।
“ADA Uploaded” ও “ADA Approved” মানে কী?
এই কাগজপত্র যখনই জমা হয়ে যাবে তার পরবর্তীকালে স্ট্যাটাসে দেখা যাবে এ ডি য়ে আপলোডের এবং এ ডি য়ে অ্যাপ্রুড।
“DDA Approved” স্ট্যাটাসের অর্থ কী?
তারপরের আপডেট পাবেন dd a approved অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে এপ্রুভ হয়ে গেছে। যদি রিজেক্ট হয়ে যায় তখনই সংশ্লিষ্ট কৃষি অফিসে যোগাযোগ করতে হয়।
“Revalidate” স্ট্যাটাস কেন দেখাচ্ছে?
অনেকের আবার আসছে রিভলিডেট , এক্ষেত্রে পরিষ্কার করে বলি অনেকে কিন্তু কৃষক বন্ধু আগে থেকে পেতেন এবং পি এম কৃষন পেতেন, সে ক্ষেত্রে তাদের কিন্তু কাগজ জমা করার কথা বলা হয়নি হয়তো করে ফেলেছেন সে ক্ষেত্রে কোন প্রবলেম নেই জাস্ট কাগজটা আবার যাচাই হয়ে গেল এটাই। কাগজপত্র যদি ঠিকঠাক থাকে এবং আপনি যদি এগুলো পাওয়ার যোগ্য থাকেন তাহলে নেক্সট চলে আসবে অ্যাপ্রুভ আর আপনি যদি পাওয়ার যোগ্য না থাকে তখন সেটা করে দেবে রিজেক্ট।
কৃষক বন্ধু স্ট্যাটাস Pending থাকলে কী করবেন
যাদের পেন্ডিং স্ট্যাটাস এজেন্ট আসছে তাদেরও কিছু করার দরকার নেই, তার মানে আপনাদের কাগজ কিন্তু আপনারা জমা করে এসেছেন আপনাদের এজেন্ট সেটা অফিসে জমা করেনি অর্থাৎ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এবার যাদের স্ট্যাটাসে এডিএ অ্যাপ্রুভড দেখাচ্ছে তাদের নেক্সট কি হবে দেখুন এ ডি এপ্রুভ দেখালেই কিন্তু ফাইনাল না এবার ডিস্ট্রিক্ট লেভেলে যাবে ডিস্ট্রিক্ট লেভেলে যাওয়ার পরে সব পেপার ওয়ার্ক যদি ঠিকঠাক থাকে করা তাহলে কিন্তু DDA Approved দেখাবে, সেটা দেখালেই আপনারটা ফাইনাল হয়ে গেল, নেক্সট আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। যাদের স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন একাউন্ট ভ্যালিড তাহলে তাদের কিন্তু সব রকম স্টেপ পার হয়ে গেছে এবং একাউন্টে টাকা আসবে।
কৃষক বন্ধু টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে?
এবার আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছেন কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। কোনো ফাইনাল ডেট এখনো আসেনি তবে অক্টোবর মাসে একটা পেমেন্ট আসে আমরা সকলেই জানি সেই হিসেবে বলা যেতে পারে হয়তো অক্টোবরে আসবে। আপডেট না আসা পর্যন্ত কিছুই বলা যায় না।
নোট: এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি এবং বিভিন্ন স্ট্যাটাসের সাধারণ অর্থ সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি মাত্র । সরকারি পোর্টালে সময়ে সময়ে তথ্য, স্ট্যাটাসের নাম বা প্রক্রিয়ায় পরিবর্তন হতে পারে। তাই কোনও স্ট্যাটাস দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কৃষি দপ্তর/অফিস থেকে তথ্য যাচাই করে নিন।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে জমা হবে, তার নির্দিষ্ট তারিখ এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি। পেমেন্টের তারিখ সরকারি সিদ্ধান্ত ও প্রক্রিয়ার উপর নির্ভরশীল। কোনও সমস্যা বা “Rejected” স্ট্যাটাস দেখা গেলে সংশ্লিষ্ট কৃষি অফিসে যোগাযোগ করুন।

