F

আজ সন্ধ্যায় কলকাতায় বৃষ্টির পরও গুমোট গরম, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

 

কলকাতায় বৃষ্টির পর গুমোট গরম এবং আগামীকাল ২৪ আগস্টের আবহাওয়ার পূর্বাভাস
বৃষ্টির পর ভেজা কলকাতার রাস্তা, গুমোট আবহাওয়া এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা।

ঠিক পূর্বের আপডেটঅনুযাই  আজকে ভোররাতে বৃষ্টি হয়েছিল। তারপর সারাদিন প্রচন্ড গরম ছিলসর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেন্টিগ্রেটে মতো কিন্তু  রিয়েল ফিল হচ্ছিল 43 ডিগ্রি সেন্টিগ্রেড এর মত। সন্ধ্যার পরে ঝমঝম করে বৃষ্টি হলো কিছু সময় কলকাতায়, তবে বৃষ্টিটা সবজায়গায়  হয়েছে এমন না বিক্ষিপ্তভাবে হয়েছে।

বৃষ্টির পর সন্ধ্যায় বেরোলাম বার হওয়ার পরে যে অনুভূতিটা হল সেটা একেবারে অন্যরকম বাতাসে একটা গোমোট ভাব ওটা অনুভব করলাম আর ঘেমে  ভিজে যাওয়ার পরিস্থিতি। রাস্তায় যদিও জল জমে ছিল, কোথাও গাড়ি ধীরে  চলছে কোথাও মানুষ ছাতা হাতে বাড়ির দিকে রওনা দিয়েছে, আকাশ পুরোপুরি পরিষ্কার এখনো হয়নি। চারপাশ ভেজা কিন্তু বৃষ্টিটা অবশেষে মনে হল কোন কাজেই আসলো না এত গরম অনুভূত হচ্ছিল ।

আর এই যে গুমোট আবহাওয়া এর পিছনে মূল কারণ হচ্ছে তাপমাত্রা কলকাতা তাপমাত্রা চলছে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর আদ্রতার কারণে শরীরে গরমের অনুভূতি আরো বেশি হচ্ছে তাই বৃষ্টি থেমে যাওয়ার পরেও কোন স্বস্তি মিলছে না। 

আগামীকাল ২৪ শে আগস্ট কলকাতার আকাশ অনেক সময় মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময় বৃষ্টি সম্ভাবনাও আছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াসের আশপাশে।  সুতরাং আগামীকাল বাইরে বার হলে সঙ্গে ছাতা রাখা ভালো।

 দিনের মধ্যে আবার আবহাওয়ার যখন তখন পরিবর্তন আমরা দেখতে পারি। আর এই যে অস্বস্তিকর যে আবহাওয়াটা অনুভূতিটা এটাও বজায় থাকার সম্ভাবনা আছে। 

আজকের একটি বিশেষ  গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ রাতে কলকাতা সব আশপাশে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা বইতে পারে, আইএমডি তে  হলুদ সর্তকতা দেখা যাচ্ছে।

      Date                       High                      Low     Weather
২৩ আগস্ট27°C31°C           মেঘলা আকাশ , বৃষ্টির সম্ভাবনা রাতে  
২৪ আগস্ট26°C31°C           মেঘলা আকাশ , বিক্ষিপ্ত  বৃষ্টির সম্ভাবনা

অবশেষে একটা কথা বলবো কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও হচ্ছে না বৃষ্টির পরেও গরম থাকছে গুমোট  আবহাওয়া এটা বর্ষায় নতুন কিছু না।  বর্ষায় এই অনুভূতি ই অনুভুত হয় । আপনার এলাকায় বৃষ্টি হয়েছে কি না  অবশ্যই জানাবেন।আমাদের সাথে  যুক্ত থাকুন কলকাতা তথা পশ্চিমবঙ্গের আবহাওয়ার সর্বশেষ আপডেট জানার জন্য।

আজ সন্ধ্যায় বৃষ্টির পর কলকাতার পরিস্থিতি নিজের চোখে কেমন দেখেছি, সেই ছোট্ট ভিডিওটি নিচে দেখুন।

নবীনতর পূর্বতন